somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুমতি নেন, নয়তো পাকিস্তান গিয়া মরেন

১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গুগলে ‘অনুমতি’ লিখে সার্চ দিলে এক নাম্বারে যেই ছবিটা আসে সেটা হলো মির্জা ফখরুল সাহেবের ছবি। ওনার নেতৃত্বে ওনাদের দল সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য এত এত সংখ্যকবার অনুমতি চেয়েছে যে, এখন অনুমতির সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে বিএনপি তথা মির্জা ফখরুল সাহেব।

এত সংখ্যকবার অনুমতি চাইলেও একটিবারের জন্যও তাদেরকে সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি দেয়া হয়নি। এক্ষেত্রে সরকার টিকিয়ে রাখা পুলিশ বিভিন্ন ছলছাতুরির আশ্রয় নিয়েছে। অনুমতি না পেয়ে প্রত্যেকবারই বিএনপি এর প্রতিবাদে বিক্ষোভ ঘোষণা করেছে। সেই বিক্ষোভেও মেলেনি অনুমতি, যেই গুটিকয় যায়গায় কিছু জনশক্তি রাস্তায় নামতে চেয়েছে সেগুলোতেও দেয়া হয়েছে বাধা। অনেক যায়গায় ছাত্রলীগ যুবলীগ দেশীয় অস্ত্র নিয়ে হামলেও পড়েছে।

শুধু সভা সমাবেশ নয়, গাঞ্জার ব্যবসা থেকে শুরু করে নিজের যায়গায় বাড়ি করা, ব্যবসা করা, হকারদের ফুটপাতে বসতে হলেও আওয়ামী লীগের অনুমতি লাগে। নইলে গুলিস্তানের মত ছাত্রলীগের অস্ত্রের ধাওয়া খাওয়া লাগে। মোটকথা গুম খুন অপহরন নির্যাতন থেকে রেহাই পেয়ে সহিহ সালামতে বাঁচতে হলেও আওয়ামী লীগের অনুমতি লাগে। নইলে তারেক সাঈদের মত কসাই জামাইদের ১১-১২ টি করে করা গুমের মধ্যে যেকোনো সময় ঢুকে যেতে হবে!!

তবে গুম খুন থেকে বেঁচেও দেখছি এখন রেহাই নেই। একটু শান্তিতে কবরে যাবেন? তাতেও তাদের বাধা। সবখানে বাধা দিতে দিতে ওনাদের সাহসের মাত্রা এতটা বেড়েছে যে, কবরে যেতে হলেও এখন তাদের অনুমতি লাগে। অনুমতি না নেয়া হলে লাশ বহনকারী খাটিয়ায় ধাক্কা মেরে তাড়িয়ে দেয়া হয়!!! নাটোরে আজকে এমনি একটি ঘটনা ঘটেছে।



ধরে নিলাম এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। সাগর রুনি হত্যাকান্ড, নারায়নগঞ্জের ৭ খুন, এমপি লিটন হত্যা, কয়েকজন বিদেশি হত্যা ইত্যাদি বিচ্ছিন্ন ঘটনার যুগে ‘লাশ দাফনে আ. লীগ নেতার বাধা’ তো কোনো ঘটনার মধ্যেই পড়ে না!!

তবে বিচ্ছিন্ন এই ঘটনার মাধ্যমে এটা সহজেই অনুমেয় যে, আওয়ামী লীগাররা নিজেদেরকে দেশের মালিক ভাবার পাশাপাশি কবরেরও মালিক ভাবা শুরু করে দিয়েছেন। তাদের অনুমতি ব্যতিত দেশে যেমন থাকতে পারবেননা, তেমনি শান্তিতে কবরেও যেতে পারবেন না। এতদিন কথায় কথায় বলতো, (আওয়ামী স্বৈরাচারিত্ব) পছন্দ না হলে পাকিস্তান চলে যাও। এখন হয়তো বলবে পাকিস্তান গিয়া মরেন!!

তবে আওয়ামী রাজত্বে লাশ শীতলক্ষায় ভাসার চেয়ে কিংবা ইলিয়াস আলী, আল মোকাদ্দাস, ওয়ালিউল্লাহ, চৌধুরী আলমদের মত হারিয়া যাওয়ার চেয়ে অনুমতি নিয়ে বনে বাদাড়ে লাশ দাফন করতে পারাটাও অনেক অনেক শ্রেয়!!
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৩
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×