somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কপিরাইট লংঘন?

২১ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামহোয়্যারের পোস্টগুলোতে তো আমাদের কপি রাইট আছে, তাই না?

সেদিন ভাবছিলাম ব্লগারে ইউনিকোডে বাংলা পোস্ট গুলো জমিয়ে রাখি। একটা পোস্টও আমার কম্পিউটারে ঠিক ঠাক নেই। কখনও সামহোয়ার ইন আমার সাথে গোস্বা করলে সব হারিয়ে যাবে। তাছাড়া পিয়ার প্রেসার বলেও একটা কথা আছে তো... ভাইয়া বলছিল কিছুদিন ধরে।

ব্লগের নাম দিলাম: !@!8052

ওমা, ওটা কে যেন নিয়ে গিয়েছে! কৌতুহলী হয়ে ওখানে গিয়েই আমার মুখ হা হয়ে গেল! ব্লগাররা গিয়েই বুঝতে পারবেন আমার প্রতিক্রিয়ার কারণ কি। কেউ একজন 'আস্তমেয়ে' নামে ওখানে ব্লগ খুলে আমার দুইটা পোস্ট ইতিমধ্যে ওখানে নিয়ে গেছে। ডিসপ্লে পিকচার দেখে আমি হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে গেলাম (ব্যাথা পাইছি!) আর ফ্যাভরিট লিংকের হাসি জনিত পেট ব্যাথা এখনও আছে। মানুষের সেনস অফ হিউমার বাড়িতেছে দিন দিন!

কাজটা কে করেছে আমি জানি না। কিন্তু আমার নাম নিয়ে যেহেতু ব্লগটা খোলা হয়েছে, ব্লগার ইচ্ছা করলেই এমন কিছু ওই ব্লগে বলতে পারেন, যেটা আমি কখনও বলব না। আমাকে কি কেউ পরামর্শ দিতে পারেন এই ব্যপারে? কমপ্লেইন ঠুকা যাবে কি কপি রাইট ভায়োলেশন বলে? করলে কার কাছে?

ভদ্রলোক বা মহিলা আসলে কে, জানতে খুব কৌতুহল হচ্ছে! এই ব্লগেরই কেউ তো হবেন! আপনি যে-ই হোন, আপনাকে ধৈর্য্যের জন্য নোবেল পুরষ্কার দেয়া যায়। এত এরর-হীন ভাবে পোস্টগুলো ইউনিকোডে কনভার্ট করে পাচারের জন্য!

আপডেইট দিচ্ছি অক্টোবরের দুই তারিখ:
প্রথমে যখন লিংকটা দিয়েছিলাম তখন সেখানে অন্য ছবি ছিল। পছন্দের লিংকে ছিল জামাত, শিবির আর সংগ্রামের লিংক। আমি ব্লগটা খুঁজে পাওয়ার পরে সামহোয়ারে জানানোর আগে আরও কিছু ব্লগারকে ব্যক্তিগত ভাবে বলেছিলাম। ব্লগটা খোলা হয়েছে জুলাই মাসে। যেই করুক, এত দিন চুপ ছিল কেন বুঝলাম না। সুদূরপ্রসারী প্ল্যান ছিল? নাকি পাগলকে মাঝ সাঁকোতে গিয়ে সাঁকো নাড়াইতে মানা করলাম? যাই ছিল, যেই করেছে কাজটা, তার জীবনে সময় আর ধৈর্যের অভাব নাই।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৬ রাত ৮:২২
৩৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ খোকার অভিমান

লিখেছেন ইসিয়াক, ২০ শে জুন, ২০২৬ ভোর ৬:৪৬


খোকা খাবে মুড়ি মুড়কি, মা দিলো খই
এই নিয়ে অশান্তি, ব্যাপক হই চই।

বাবা যাচ্ছে হাটে, খোকা পিছু ছোটে
বকা খেয়ে ঘরে ফিরে কাঁদছে মাথা খুঁটে। 

কত কাজই... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: বালির নীল গোলকধাঁধা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:১২



কুয়ালালামপুর অপারেশনের ঠিক সাতদিন পর। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের ‘নগুরা রাই’ আন্তর্জাতিক বিমানবন্দরে যখন একটি প্রাইভেট চার্টার্ড বিমান ল্যান্ড করল, তখন বালির আকাশ জুড়ে গোধূলির রক্তিম আলো।

বিমান... ...বাকিটুকু পড়ুন

যদি কামের কাম না হয়, সংখ্যা দেখলে বিগাড় ওঠে

লিখেছেন অপলক , ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:২২



বগুড়া জিয়াউর রহমান মেডিকেল বর্তমানে ৫০০ শয্যা বিশিষ্ট। এতেই রুগিরা সেবা পায়না, অপরিচ্ছন্ন, লোকবল নেই, যন্ত্রাংশ নষ্ট, ওষূধ নেই, ১৫০০ শষ্যাবিশিষ্ট করে লাভ কি? সেবা নিশ্চিত হবে না...

এখন ডাক্তাররা... ...বাকিটুকু পড়ুন

তুমি কার জন্য বাঁচো? কীভাবে এ-আই দিয়ে কভার সং তৈরি করি?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:৩৩

প্রথমত, এ-আই দিয়ে গান তৈরি করা অনেক সহজ। আপনি নিজে কোনো লিরিক না লিখে, কোনো সুর তৈরি না করেও এ-আই-তে প্রম্পট দিয়েই গান তৈরি করে ফেলতে পারেন। তবে সেটা আপনার... ...বাকিটুকু পড়ুন

পলাশবাড়ীর মূর্তি বিতর্ক, ধর্মীয় স্থাপনার আড়ালে কি অন্য কোনো নীলনকশা?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২০ শে জুন, ২০২৬ দুপুর ২:১৪

সাম্প্রতিক ভূরাজনীতি ও জাতীয় নিরাপত্তার সমীকরণে হাইব্রিড ওয়ারফেয়ারবা অপ্রতিসম যুদ্ধকৌশল এক নতুন মাত্রা যোগ করেছে, যার প্রধান লক্ষ্যবস্তু রাষ্ট্রের অভ্যন্তরীণ সামাজিক ফাটল ও অননুমোদিত কাঠামোর মাধ্যমে মানুষের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণ করে... ...বাকিটুকু পড়ুন

×