somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফাস্টাথন

২৪ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব উম্মুখ হয়ে অপেক্ষা করছি আর দু'সপ্তাহ পরের জন্য। তখন সিডনী ইউনিভার্সিটিতে পুরো সপ্তাহের প্রতিদিন ইফতার করতে যাব। 'ফাস্টাথন' হবে। 'ফাস্টাথন' ব্যপারটা মজার। যারা রিডাথনের সাথে পরিচিত, তারা ব্যপারটা তাড়াতাড়ি ধরতে পারবেন। ফাস্টাথনের মূল লক্ষ্য হচ্ছে রমজানের অনুভূতির সাথে সবাইকে পরিচিত করা। রমজানের মারাত্মক সুন্দর দিকটা সবার সাথে ভাগাভাগি করে নেয়া... মুসলিম অমুসলিম নাস্তিক সবার সাথে।

ফাস্টাথনে এমন যে কেউ রেজিস্টার করতে পারবে যারা সাধারনত রোজা রাখে না। সে ঠিক-কেয়ার-করি-না টাইপের মুসলিম হোক আর পুরোপুরি নাস্তিক হোক বা বিধর্মী হোক। তারপরে, তাদের হাতে একটা লিস্ট দেয়া হবে। একটা পূর্ণ রোজা মানে কি কি ব্যপারে সংযম এবং সাময়িক বর্জন। কি কি করা যায় না সারা দিন। লিস্টটা দেখতে অনেকটা এরকম:
- পেটের রোজা... সারা দিন পানি, খাবার কিচ্ছু না খাওয়া।
- মনের রোজা... খারাপ, ক্ষতিকর, অনুচিত কিছু না ভাবা। নিজের ভাবনাকে পুরোপুরি নিয়ন্ত্রন করা। এই সংযম এবং বর্জনটুকু ছাড়া রোজা পুরোপুরি অসম্পূর্ণ। রোজার মূল উদ্দেশ্যই হচ্ছে, নিজের উপর, নিজের ভাবনা, নিজের প্রবৃত্তির উপর অতটা নিয়ন্ত্রন আসা, যেন অনুচিত কিছু করার কথা ভাবাও না হয়, করা তো দূরের কথা।
- চোখের রোজা... অনুচিত এবং অন্যায় ভাবনা খুঁচিয়ে দেয়ার মত কিছু না দেখা।
- মুখের রোজা... খারাপ কিছু না বলা, গালাগালি না করা। মিথ্যা না বলা। ঝগড়া না করা। কাউকে কথা দিয়ে কোন রকম কষ্ট না দেয়া। বদনাম না করা।
- কানের রোজা... খারাপ সব কিছু শোনা থেকে নিজেকে দূরে রাখা।
- শারিরীক সম্পর্ক থেকে দূরে থাকা।

যারাই রেজিস্টার করবে, তারা এই লিস্ট থেকে একটা বেছে নিবে। ভোর রাত থেকে সন্ধ্যা পর্যন্ত ওই রোজাটা করবে। কেউ যদি মুখের রোজা বেছে নেয়, তাহলে সে সারা দিন মিথ্যা বলবে না, মুখ দিয়ে কাউকে কষ্ট দিবে না। কারও বদনাম করবে না।

সন্ধ্যার পরের রেজিস্টারড সবাই মিলিত হবে সেই সব মুসলিমদের সাথে যারা নিয়মিত রোজা রাখে। এবং একসাথে ইফতার করবে।

একটা লক্ষ্য আছে ঠিক যেখানে পেঁৗছতে চায় এফিনিটি। লক্ষ্যটা হচ্ছে মুসলিমদের সম্পর্কে সাধারন মানুষের চেনা শোনা বাড়ানো, কাছ থেকে দেখিয়ে। ছোট খাট অভিজ্ঞতার মাধ্যমে বুঝিয়ে দিয়ে, মুসলিম হতে কেমন লাগে। ধর্মান্তরিত করার অবসেসিভ চিন্তা কারও থাকে না, কারণ সত্যি বলতে কি, কেউ যদি নিজের কাছে সৎ হয়ে তার মতবাদকে ভালবাস, এবং নিজে একজন ভাল মানুষ হয়, তাহলে তার মতবাদ মানুষকে আকৃষ্ট করবেই।

ফাস্টাথন ব্যপারটা খুব সুন্দর হবে আশা করছি। ভীষণ ভাল লাগছে।

রমজান আমার খুব ভাল লাগার একটা সময়। এই ভাল লাগাটা যত জনের সাথে সম্ভব ভাগাভাগি করে নিতে ভাল লাগ, ভাল লাগে। রমজানের পুরো এক মাস রোজা কি যে প্রয়োজন ছিল! আসলে, জীবনের যান্ত্রিকতায় হারিয়ে যাওয়া খুব সহজ। পুরো এক মাসের জন্য যান্ত্রিকতা থেকে একটু সরে দাঁড়িয়ে, তৃতীয় পক্ষের মত নিজের জীবনটা দেখে নেয়া খুব জরুরি। করেছি-করিনি-পেয়েছি-পাইনির হিসেবের জন্য আলাদা সময় দরকার। ইসলামের এই ব্যপারটা আমার দারুণ লাগে। যান্ত্রিকতার ঘোর থেকে বের হয়ে এসে নিজের জীবনের দিকে, চারপাশের মানুষের দিকে একটু ভাল ভাবে তাকানোর জন্য বছরের পুরো একমাস ট্রেনিং দেয়া।

ওতেই ব্যস্ত আছি আপতত।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১২:০০
২৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×