somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

[is=0099CC]AZ:ci... Avgvi Lw

৩০ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খন্ডিত ঈদ কারণ মা বাবাকে ছাড়া এই প্রথম ঈদ। সামনে হয়তো আরও ঈদ আসবে, কিন্তু মা বাবা থাকলে পুরো ঈদটাই অন্য রকম হয়। আগের দিন মা আমাদের খাটিয়ে মেরে ফেলে আর কি। আর আমি, ঈদের আগের দিন উচ্চ পর্যায়ের খবরদারি ছাড়া এই মুরগি বের করছি, এই বৃষ্টিতে ভিজে আসছি, এই আইসিং সুগার মাপছি তো এই গান শুনছি। মানে বিশাল ছ্যাড়া ব্যাড়া। তবু শেষ মেষ রাঁধলাম চিকেনের রোস্ট, পাস্টা, আর টিরামিসু। টিরামিসু ইতালিয়ান খাবার। জটিল মজা। রেসিপিতে আছে স্পঞ্জ ফিংগার, মাসকাপোনে চীজ, কোকো, আইসিং সুগার, ডিম, কফি ইত্যাদি ইত্যাদি। এই প্রথম বানালাম এবং খারাপ হয় নি আসলে! এটাই একমাত্র আমার বানানো মিষ্টি। রাতে কলিংবেল। এক আন্টি পায়েস আর রসগোল্লা বানিয়ে বাসায় এসে হাজির! আমরা যেন খেতে পারি। বাঙালি আন্টি বলে কথা!

রাতে পাস্টা চুলায় দিয়ে আর্থসী মুভ্যিটা দেখছি। তখনই আরেক আন্টির ফোন। আঙ্কেল মাইলড হার্ট এটাক করেছেন, আন্টি হাসপাতালে যাচ্ছেন। তাই আন্টির বাসায় গিয়ে 1 থেকে 11 বছরের চার চারটা পিচ্চিকে দেখাশোনা করতে হবে। ছুটে গেলাম। তারপরে, সময় কাটলো পিচ্চিগুলোর কথা শুনে, খাইয়ে, ঘুম পাড়িয়ে। বাসায় আসতে আসতে রাত দেড়টা।

সকালে নামায পড়ার কথা ছিল আমাদের ইউনিতে। ইউনিভার্সিটি প্রতি বছর নামাযের আয়োজন করে। এবার বৃষ্টির জন্য আয়োজন করছে রাউন্ড হাউজে। রাউন্ড হাউজের বড় হল ঘরটায় এক পাশে মদের বার। উইনি বন্ধ বলে অবশ্যই বন্ধ। নামায হলো টিম্বার ড্যানস ফ্লোরে পাটি বিছিয়ে। তিনশ' মানুষ প্রায়ে। আমার পড়ার ইচ্ছা ছিল, কারণ জায়গাটা ইন্টারেস্টিং। উমার (রা) যে গীর্জায় নামায পড়েছেন, পবিত্রতা অপত্রিতার প্রশ্নে বিচলিত না হয়ে!

ইউনিতে নামায পড়তে হলে বাসা থেকে রওনা দিতে হতো সাড়ে পাঁচটায়। তারমানে সকালে উঠে গোসল করে, রেডি হয়ে, খেয়ে দেয়ে... রাতে দেরি করে শুয়ে আর সম্ভব হলো না। পাঁচটায় শুধু পাশের ঘর থেকে ফোন করে ভাইয়াকে জাগিয়ে দিলাম।

ভাইয়ার অনুরোধে উঠলাম বাসার ঐতিহ্য রক্ষার জন্য। কোন মতে ঢুলুঢুলু চোখে খেলাম সকালের প্রথম মিষ্টিটুকু এক সাথে। সাধারনত বাসার সবাই এক সাথে খাই। তারপরে মা সবার গায়ে পারফিউম লাগিয়ে দেয় এবং আমরা সবাই সবার সাথে কোলাকোলি করি। মা বাবা ছাড়া কোলাকোলি হলো আমাদের তিন জনের।

ভাইয়া চলে যাওয়ার পরে আমি আবার ঘুম।

(চলছে তো...)
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১০:৪১
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×