somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

[is=0099CC]AZ:ci... Avgvi Lw

৩০ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মীরার চিল্লাচিলিত্লে ঘুম ভাঙলো নয়টায়। ঈদের সকালে এর বেশি ঘুমানো নাকি শাস্তিযোগ্য অপরাধ। আমি এত করে হাতে পায়ে ধরলাম, মেয়েটার দিলে দয়া হলো না। খুব কষ্ট করে উঠে প্রথম কাজ: ঈদের শাওয়ার। বের হতেই মীরার ঝাড়ি। তাড়াতাড়ি! পুরো রেডি হতে যতক্ষণ লাগলো, স্কার্ফ পছন্দমত পড়তে বোধ হয় তার দ্্বিগুন সময় লাগলো। এদিকে ঘড়ি দেখছে মীরা আর কটমট করছে। পোনে দশটা বাজতেই বাসার প্রধান ফটক তালা দিয়ে আমরা রাস্তায়। দশটার ট্রেইন ধরতে হবে।

ট্রেইনের টিকেট কাটতে গিয়ে মজার কান্ড হলো। লোকটা আমাকে একটা চাইলড টিকেট গছায় দিতে চাইছিল। আমি মুখ গম্ভীর করে বললাম, আই অ্যাম টোয়েন্টি। বলেই লোকটার মুখ দেখে ফিক করে হেসে ফেললাম। লজ্জা পেয়েছে বেচারা। ট্রেইনের বাকি পথ টুকু গেল আমার আর মীরার খোচাখুচি, আড্ডায়, গানে, গল্পে। সেন্ট্রাল স্টেশনে এগারোটায় বের হয়েই দেখি ভাইয়া দাঁড়িয়ে আছে। মাত্র এসেছে। ও একটু ভয় পাওয়া ভাব করে বলল, সব্বোনাশ, দুই দুইটা সুন্দরী মহিলা নিয়ে হাঁটছি। আমার তো এখন লোকজনকে থামায় বলতে হবে, ভাইসাহেব, ইনারা আমার বোন।

আমাদের গন্তব্য: অজানা!

সেন্ট্রাল স্টেশনের টানেলের দুই পাশে হালকা সবুজ, সোনালী আল্পনা। আর ঠিক মাঝখানে গিটার হাত গান গাইতে থাকা এক বুড়ো লোক, সামনে পয়সা রাখার হ্যাট। যতবার টানেল দিয়ে যাই, এই বিত্তহীন প্রতিভাবানদের সুখী সুখী গান শুনেই টের পাইটা মন দুম করে ভালো হয়ে গিয়েছে। হাঁটার বদলে উড়ে পার হই টানেলটুকু। সারাদিন মনে সেই ফুরফুরে ভাবটা রয়ে যায়।

অনেক হাঁটতে হাঁটতে, গল্পাতে গল্পাতে হাজির হলাম ব্রডওয়ে হয়েটস সিনেমা হলে। দেখব 'হ্যাপি ফীট'। নতুন এনিমেটেড মুভ্যি। জি রেইটেড তাই নিরাপদ।

পরের দুই ঘন্টা কাটল হাসি থামানের তুমুল চেষ্টায়। এর বেশি হাসলে পেট ফেটে যাবে। এনিমেটেড মুভ্যিগুলো ইদানিং এত চমৎকার হচেছ! পেঁয়াজের মত, খোসার পর খোসা। অনেকগুলো লেভেলে মুভ্যি উপভোগ করা যায়। তিন বছরের গুঁড়ো বাচ্চা থেকে পঞ্চাশ বছরের ইউনিভার্সিটির ইংরেজির অধ্যাপক, সবাই ভালোবাসবে। আমি শুধু এনিমেশনের ট্যালেন্ট দেখেই কাইত। কি করে একটা পেঙ্গুঈনকে যাবতীয় মানবীয় গুনাবলী দিয়েও পেঙ্গুইন রাখা যায় তা দেখলাম আর মুগ্ধ হলাম, ঈর্শান্বিত হলাম। আর কথাগুলো তো ক্লেভারের এক শেষ। আমার পছন্দের লাইন: I tried as hard as penguinly possible.

স্টেরিওটাইপ করার বিরুদ্ধে, গোবালাইজেশন সম্পর্কে, ভালো জিনিস গ্রহন করার ব্যাপারে, আলাদা অর্থ্যাৎ খারাপ এই ভাবনার বিরুদ্ধে, পরিবেশ রক্ষা সম্পর্কে শক্ত খটমট বক্তব্য ছিল পেঁয়াজের একদম ভিতরে। আমি শুধু বাইরের পরতগুলো খুলছিলাম আর হাসছিলাম পুরাটা সময়।

মুভি শেষ হওয়ার পরে হলো অভাবনীয় কান্ড। এক তলা সমান উঁচু স্ক্রীনে তখন ক্রেডিটস র্অথ্যাৎ নায়ক-নায়িকা-গায়ক-গায়িকা-পরিচালক-গাড়িচালকের নাম দেখাচ্ছে আর ব্যাকগ্রাউন্ডে গান বাজছে। স্ক্রীনের এক কোনায় পেঙ্গুইনগুলো নৃত্য করে যাচ্ছে। হঠাৎ চারটা তিন চার বছরের শিশু উঠে গিয়ে নাচা শুরু করলো স্ক্রীনের সামনে। পেঙ্গুইনগুলোর সাথে তাল মেলানোর চেষ্টা করছে। ছোট্ট নরম আঙ্গুলগুলো দিয়ে হালকা তুড়ি দেয়ার চেষ্টা করছে। প্রজেক্টরের আলো মুখে পড়তেই নাক কুঁচকে আলো ধরার চেষ্টা করছে আর খিল খিল করে হাসছে।

আমরা মুগ্ধ হয়ে দেখছিলাম... আসল জিনিস তো দেখা হলো এতক্ষণে!

(চলছে এখনও)
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১১:৩৫
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×