এবং এটাই আমার বোকা হবার বড় প্রমাণ। যদি অত বুদ্ধি থাকত অনেকের মতই নেই ঠেলে ঠেলে মিথ্যাকেও কথার প্যাচে সত্য বলে চালিয়ে দিতে পারতাম।
সত্য সত্যই বিশা্বস করি বোকা বলেই । একদিন সত্যের জয় হবেই, হয়।
ভূমিকা পর্ব ওতটুকই , এবার মূল কথায় আসি।
নারী , হা নারী পৃথিবীর মানুষ নামক বাসন্দি দের মধ্যে প্রায় অর্ধেক । আকার আকৃতি যথেষ্ট সাদৃশ্য। কিন্তু কেন যেন চিন্তা চেতনায় বিস্তর ফারাক দেখি। বোকাই এর সমস্যা ওখানেই। আসলেই কি চিন্তা চেতনা দুরকম , না কালে কালে অভিযোজিত হয়ে দুরকম হয়ে গেছে।
বুঝাতে পারলাম না বোধহয়। দেখি আরেকটু সহজ করে। অতীত ইতিহাস বলে শাষন নামক দুষ্টু কাজ টা প্রায় 99.99% ক্ষেত্রেই করে এসেছে পুরুষ সমাজ। তাতে নিগৃহিত নারী সামজের মধ্যে ক্ষোভ (সহ্য করার ধারন ক্ষমতা সহ) যুগ যুগ ধরে লালিত হতেই পারে। হয়েছেও তাই।
আজ এ আধুনিক যুগে হাওয়া চেনস্ হয়েছে । সহ্য করার সে মিথ্যে কাজটি নারীদের না করার ইচ্ছে প্রবল। আরো আগেই সে ইচ্ছে জাগা উচিৎ ছিল। কিন্তু পৃথিবীর নিয়ম , জোড় যার মুল্লক তার। নারী যে শারীরিকভাবে দূর্বল। তবে বুদ্ধিতে দূর্বল বোকাই কিন্তু তা মানেনা।
নারীরা জ্ঞান চর্চায় সমান সমান। পৃথিবীর মহা উন্নতি অবশ্যই কাম্য আগের চেয়ে দিগুনহারে। কামনা করি।
কেন যেন একটা ব্যাপার বেশ আঘাত করে আমার মাথার মধ্যে , নারী রা যারা জ্ঞান চর্চায় নিজেকে শুইয়ে দিয়েছেন জ্ঞানের মঠে, যারা মুক্ত চিন্তক হবার সাধনা করছেন, ভাবছেন.......তাদের বেশীর ভাগের মাঝেই দৃশ্যত হচ্ছে ফেমিনিষ্ট ব্যাপার টা।
এটাতেই বোকাই এর কথার মূখ্য আলোচ্য। ফেমিনিষ্ট হতেই পারেন। নারী, নারীদের কথাই বেশী বলতেই পারেন। তারা যুগ যুগ বঞ্চিত অনেক অধিকারে। পুরুষের লাভ আর কাম এর পদতলে পেষিত অনেক কাল ধরে। নিজেদের প্রতি সে অতীত এর কষ্ট রোমন্থন করে শক্তি সঞ্চয় করতেই পারেন।
তবে কথা, কেন তারা জ্ঞানী হয়েই বা জ্ঞানের চর্চার পথে নেমেই পুরুষ বিদ্বেষী হয়ে ওঠেন বেশীর ভাগ ক্ষেত্রেই।
তারা কি একসাথে সহ অবস্থানে পৃথিবীকে টিকিয়ে রাখতে চান না। নাকি চান অতীতের উল্টো ঘটাতে। পুরুষ দমিত হবে। নারী আনবে একক শাসন।
বেশীর ভাগ পুরুষই কিন্তু নারী বিদ্বেষী না। বিদ্বেষী হয়ে সামজ শাসন করা যায়না। ফেমিনিষ্ট নারী রা সেটা বুঝতে পারছেনা তাদের নারী হিসেবে বাড়তি পাওয়া একগুয়েমী , অহং আর হিংসুটে মনোভাবের জন্যে। এগুলোও ভীষন শক্তি । কাজে লাগান না নষ্ট মানুষগুলোর বিরুদ্ধে(নারী বা পুরুষ), কাজে লাগান না দেশ জাতির উন্নয়নে। মানুষ হতে পারেন না..ফেমিনিষ্ট কেন।
ব্লগের নারী লেখকদেও কে কেন জানি বেশীর ভাগই ফেমিনিষ্টি টাইপ। বোকাই রে কেউ ভুল বুঝবেননা। বোকাই তো বোকা ই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

