somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'এইবারো মেয়ে?'

০৬ ই মে, ২০১৬ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দ্বিতীয় সন্তানের মা হতে চলছে সেলিনা। গর্ভে সন্তানের বয়স ৭মাস। আসন্ন সন্তানটি ছেলে কি মেয়ে এখন সেটাই জানার বিষয়।
সেলিনার ১ম সন্তানটি ছিল এক ফুটফুটে সুন্দরী কন্যা। ১ম সন্তান নিয়ে সবার ই বরাবরের মত অনেক আশা ও উত্তেজনা থাকে। সেটা মেয়ে হলেও সবাই খুশি আর ছেলে হলে তো মারহাবা মারহাবা ব্যাপার। তবে একটি পরিবারে, শুরুতেই একটি মেয়ে সন্তান চলে এলে, এর পরবর্তী সন্তানটি যেন ছেলে হয় সে নিয়ে মানুষের আশা এবং উত্তেজনার সীমা তো থাকেই না বরং চিন্তা আরো দ্বিগুণ বেরে যায়, ‘পাছে যদি এইবার ও মেয়ে হয়?’
তবে সেলিনার এই ব্যাপার নিয়ে কোনোই মাথা ব্যাথা নেই। তার কাছে সবচেয়ে জরুরি বিষয় হল তার আসন্ন সন্তানের সুস্থতা।কিন্তু যে যাই মনে করুক, কিছু মানুষের জন্য গর্ভের সন্তানটি সুস্থ আছে কিনা সেটা জানা যতটা না জরুরি ছিলো,তার থেকেও বেশি জরুরি ছিলো সন্তান টি 'ছেলে কি মেয়ে', সেটা জানা। সেলিনা কে তাই Ultra-sonogram করতে যেতে বললেন সেলিনার স্বামী।
যেই ডক্টর সেলিনার ১ম সন্তানের সময় অপারেশন করেছিলেন, এইবারও তার কাছেই গেলো সেলিনা। Ultra-sonogram এর রিপোর্টটি দেখিয়ে ডক্টর এর কাছে সে জানতে চাইলো তার কোল আলো করে এইবার কি কন্যা সন্তান আসবে নাকি পুত্র সন্তান?
রিপোর্ট টি দেখে ডক্টরটি আমতা আমতা করে বললেন যে রিপোর্টটা তে সেইভাবে কিছুই বুঝা যাচ্ছেনা। একথা শুনে সেলিনার বুঝতে আর এক মুহূর্তও দেরী হলনা যে এইবারও সে একজন কন্যা সন্তান জন্ম দিতে যাচ্ছে।
সেলিনা আর কিছু জিজ্ঞেস না করে শুধু এত টুকুই জানতে চাইলো যে তার সন্তান টি সুস্থ আছে কিনা।
আশংকাজনক কোন ব্যাপার নেই শুনেই সেলিনা খুশি হয়ে গেলো। তার এরূপ প্রতিক্রিয়া দেখে ডক্টর তাকে একটাই কথা বললেন, ‘Salina you are a brave women’
কিন্তু একজন মা যেই ভাবে তার আসন্ন সন্তানের ব্যাপের ভাবেন, সেই ভাবনা বা সেই রকম চিন্তা করার সাহসটাও অন্য কারোর থাকে না, এমনকি সন্তানটির বাবার ও না।
Ultra-sonogram এর রিপোর্টটি পেয়ে বড়ই কষ্ট পেলেন সেলিনার স্বামী। বাকি ১০ জনের মত তিনিও আশা করেছিলেন এইবার হয়ত তিনি একটি পুত্র সন্তানের মুখ দেখতে পারবে। কিন্তু বিধাতা তার জন্য এমন কিছু চেয়েছেন যা তিনি নিজেও হয়ত চাননি।
হয়ত মুখে বলেন নি, কিন্তু সেইদিন বিকেলে বউ কে রেস্টুরেন্ট এ স্যুপ খাওয়ানোর কথা ছিল তার...... সেই স্যুপ আর খাওয়া হলনা সম্ভাব্য কন্যা সন্তান প্রস্রবকারী অভাগা সেলিনার।
বাড়ি ফিরতেই সেলিনার বাসায় আসল তার দুই ননদ। আল্লাহ্‌র অশেষ রহমতে তাদের দোনোজনের ঘরেই আশীর্বাদ স্বরূপ, একটি করে ছেলে সন্তান রয়েছে। তারা মানুষের মত মানুষ হচ্ছিল কী বখে যাওয়া সঙ্গীদের সঙ্গ দোষে ভেসে যাচ্ছিল সেটা দেখার বিষয় না। মোক্ষম বিষয় হল তারা ‘ছেলে’। ব্যাস।
সেলিনার এইবার ও মেয়ে হবে শুনে তার দুই ননদ তাদের ‘বিজয় উল্লাস’ স্বরূপ হাসি টাকে অনেক কষ্টে সামাল দিয়ে এক দুঃখ ভারাক্রান্ত চেহেরা করার চেষ্টা করে, দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, ‘ আবার ও মেয়ে?’
সেলিনা কিছুই বলল না।
*********
অবশেষে সেলিনার কোল আলো করে পৃথিবীর মুখ দেখল তার দ্বিতীয় কন্যা সন্তান। সন্তান হওয়ার সাথে সাথেই নার্স ও বলে উঠলেন, ‘আবারো মেয়ে?’
সেলিনা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। নার্স টা স্বয়ং একজন 'নারী' হয়ে কীভাবে এমন একটা মন্তব্য করতে পারলো? তবে কি তার জন্মের সময়ও সবাই একই মন্তব্য করেছিলো? নাকি তার নিজের ঘরে কোনো পুত্র সন্তান নেই বলে সকলের কাছ থেকে তাকে শত ধিক্কার সইতে সইতে আজ অবচেতন ভাবেই তার মুখ দিয়েও এমন কথা বের হচ্ছে? নাকি যা সেলিনার কাছে অস্বাভাবিক ঠেকছিলো, বাস্তবে সেটাই স্বাভাবিক?
‘কেন? তার আবারো মেয়ে হয়েছে তাতে কি হয়েছে? মেয়ে হয়েছে তাতে তার কি দোষ? মেয়ে জন্ম দেয়া কি কোনো অপরাধ?’
হয়ত অপরাধ ছিল কারণ, সেই রাতে সেই অভাগা মেয়েটির মুখে এক ফোঁটা দুধ ও উঠেনি। যেই বাবা তার প্রথম মেয়ের জন্মের সময় মেয়েকে কি খাওয়াবে ভেবে ব্যকুল হয়ে গিয়েছিল, সেই বাবাই তার দ্বিতীয় মেয়ের রাতে খাওয়ার জন্য দুধ আনতে ‘ভুলে গিয়েছিলেন’
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৬ বিকাল ৩:৪৫
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×