১৯ তম শহীদ জেহাদ দিবস আজঃ
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের অন্যতম ছাত্রনেতা শহীদ নাজির উদ্দিন জেহাদের ১৯তম শহীদ দিবস আজ। ১৯৯০ সালের এই দিন (১০ অক্টোবর) অবরোধ চলাকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে পুলিশের গুলিতে তিনি শহীদ হন। ঐ দিন গঠিত হয় সর্বদলীয় ছাত্রঐক্য। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার নবগ্রামে। দিবসটি পালন উপলক্ষ্যে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আজ সকালে দৈনিক বাংলা মোড়ে অবস্থিত শহীদ জেহাদ স্কোয়ারে পুষ্পস্তবক অর্পণ করবে। বিকাল ৪টায় ৩১/এফ তোপখানা রোডস্থ শহীদ আসাদ মিলনায়তনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে শহীদ জেহাদ স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি এ উপলক্ষ্যে প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের ইতিহাসে শহীদ জেহাদ আমাদের প্রেরণা। স্বৈরশাসন বিরোধী গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে অকুতোভয় এই ছাত্রনেতা আত্মাহুতি দিয়েছিলেন। তিনি বলেন, দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র ও চক্রান্ত নস্যাৎ করে জনগণের অধিকার ও জনগণতন্ত্র প্রতিষ্ঠা করা হলেই আমরা জেহাদসহ গণতান্ত্রিক আন্দোলনে আত্মদানকারী মহান শহীদদের প্রতি যথার্থ সম্মান দেখাতে পারবো। জাতীয় স্বার্থ রক্ষায় জনগণের মৌলিক মানবিক অধিকার ও জনগণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি দেশবাসীকে ওয়ার্কার্স পার্টির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



