somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগামী ১৪-১৮ নভেম্বর ওয়ার্কার্স পার্টির ৮ম কংগ্রেস

১১ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামী ১৪-১৮ নভেম্বর ওয়ার্কার্স পার্টির ৮ম কংগ্রেসঃ
আগামী ১৪-১৮ নভেম্বর, ২০০৯ ঢাকায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৮ম কংগ্রেস অনুষ্ঠিত হবে। জাতীয় জীবনের এক ক্রান্তিকালে দেশ যখন পুনরায় তার অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভিত্তিভূমিতে ফেরার যাত্রা শুরু করেছে সেই মুহূর্তে ঐ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তিকে আরও দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ করা এবং পরিবর্তনের যে আকাংখা জনগণকে প্রতিমুহূর্ত তাড়িত করছে সেই লক্ষ্য সাধনের জন্য বাম বিকল্প শক্তি ও সমাবেশকে আরও দৃঢ়ভাবে সংগঠিত করা আরও বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে। জরুরি হয়ে দাঁড়িয়েছে দেশ, জাতি ও বিশ্বমানবতার শত্রু সাম্রাজ্যবাদ, বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামকে শানিত করা। জাতীয় সম্পদ ও জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ব্যাপক জনজমায়েত জরুরি রাজনৈতিক কর্তব্য।
বিগত সাত বছরে এদেশের মানুষ সাম্প্রদায়িক-মৌলবাদী-জঙ্গিবাদী বিএনপি-জামাত জোটের দুর্নীতি আর দুঃশাসন, সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের বিরাজনীতিকরণের প্রক্রিয়া, নিয়ন্ত্রিত শাসন ব্যবস্থা প্রবর্তন ও সাম্রাজ্যবাদী বহুজাতিক কাম্পানির হাতে জাতীয় সম্পদ তুলে দেয়ার দুঃসহ অভিজ্ঞতার মধ্য দিয়ে এসেছে। বিএনপি-জামাত জোটের বিরুদ্ধে জনগণ ১৪ দলের নেতৃত্বে এক অনন্য গণআন্দালন গড়ে তুলেছিল। সেনাবাহিনীর হস্তক্ষেপে ঐ আন্দোলন কোন পরিণতি দিতে না পারলেও, আন্দোলনের মধ্য দিয়ে জাগ্রত জনচেতনা সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের মাইনাস টু থিওরীসহ একটি নিয়ন্ত্রিত ব্যবস্থা প্রতিষ্ঠার প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। ২৯ ডিসেম্বরের নির্বাচনর মধ্য দিয়ে জনগণ অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র ও গণমূখী পরিবর্তনের পক্ষে বিপুল রায় দিয়েছে। জনগণের ঐ রায়কে বাস্তবায়িত করতে হলে ঐ সংগ্রামকে আরও এগিয়ে নিতে হবে। তাকে পরিণতির দিকে এগিয়ে দিতে অসাম্পদায়িক শক্তির ঐক্যের বিকল্প নেই।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ১৪ দলের ঐক্য গড়ে তুলে জনগণের সাথে থেকে তাকে পথ দেখিয়েছে, এগিয়ে নিয়েছ এবং এখনও তা অব্যাহত রেখেছে। সমগ্র অভিজ্ঞতায় এটা স্পষ্ট যে, সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তির ঐক্যকে এগিয়ে নিতে বাম বিকল্প শক্তির আরও বড় ধরনের উন্মেষ ও শক্তি সমাবেশ ঘটাতে হবে। ঐ কর্তব্যকে সামনে রখেই আগামী ১৪-১৮ নভেম্বর ওয়ার্কার্স পার্টির ৮ম কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে।
এই কংগ্রেসের সকল অনুষ্ঠানে দেশবাসীর সমর্থন ও সকল ধরনের সহযোগিতা পার্টিকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে এবং জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির সংগ্রামকে এগিয়ে নেবে।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪১



​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

বিপ্লবী...বিপ্লবী...

তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬


একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত... ...বাকিটুকু পড়ুন

×