somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্যুও হতে পারে বিনোদনের উপলক্ষ্য

১৯ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইন্দোনেশিয়ায় কিছু শোকহত মানুষ কালো পোষাক পরে দাড়িয়ে আছেন লন সদৃশ একটি প্লটে। অপেক্ষায় আছে হয়ত এখনই চলে আসবে তাদের স্বজনের মৃতদেহ । লন সদৃস এ প্লটটির অবস্থান ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পাহাড় ঘেরা সীমানার খুব কাছাকাছি।
শেষকৃত্য অনুষ্ঠান শেষ। মানুষগুলো অলিম্পিক সাইজের একটি পুলে (সুইমিং পুলে) গোসল করলেন। আনন্দের মাত্রাকে বাড়িয়ে দেওয়ার জন্য তারা একটি নৌ বিহারেও অংশ নিলেন। এর পর ইটালিয়ান একটি রেস্টুরেন্টে তারা লাঞ্চও করেন।
ব্যাপারটি পুরোপুরিই অদ্ভুত। ইন্দোনেশিয়ায় যেখানে অসংখ্য মানুষ কবরের মাটির মূল্য পরিশোধ করতে না পারার দরুন দাফন করা লাশকে উঠিয়ে ফেলছে কর্তৃপক্ষ, সেখানে মৃত্যু নিয়ে এরকম আদ্ভুত বিনোদনের আয়োজন যে কাউকেই আলোড়িত করবে। জাকার্তার সীমানার কাছাকাছি ধনীদের জন্য তৈরী করা হয়েছে এমনই সমাধি কাম এন্টারটেইনমেন্ট কমপ্লেক্স। উদ্দেশ্য ধনীদের জন্য ফলক সমৃদ্ধ একটি কবর, যেটাকে ঘিরে রাখবে প্রাকৃতিক সৌন্দর্য।
জাকার্তা থেকে মাত্র ৪৬ কিলোমিটার দুরে অবস্থিত এ কমপ্লেক্সটি। বাইরোডে যেতে হলে কয়েক ঘন্টা লেগে যেতে পারে। কারণ ট্রাফিক জ্যামটা সেখানে ভয়াবহ। তাই ব্যাবস্থা করা হয়েছে হেলিকাপ্টারের। তাদের এ মহৎ উদ্দেশ্যের পেছনে যে কি উদ্দেশ্যে লুকিয়ে আছে তা হয়ত পকেটে হাত দিলেই বোঝা যাবে।
ইতিমধ্যে ৬২ একর জমির উপর নির্মান কাজ শেষ হয়েছে। আর পুরো প্লান্টটি সম্পন্ন করতে ১২৩৫.৫ একর জমির প্রয়োজন হবে। স্থানটির নাম দেয়া হয়েছে সান ডিয়েগো হিলস মেমোরিয়াল পার্ক। সেখানে রয়েছে পরিচ্ছন্ন ও গাছের ছায়া ঘেরা অপূর্ব রাস্তা। হয়ত শোনা যাবে পাখির ডাক কিংবা দেখা যাবে স্ফটিক পানি। সান ডিয়েগো হিলসের এসোসিয়েট ডিরেক্টর সুজয়ানি জাপারডি বলেছেন, আমরা আমেরিকা ও ইওরোপের মেমোরিয়াল পার্ককে দেখে উদ্ভুদ্ধ হয়েছি। সেখানে কবরের সৌন্দর্যকে ভালোভাবে লালন করা হচ্ছে। রয়েছে পরিচ্ছন্ন বাগান যার সৌন্দর্য মৃত্যু সময়কার বিষাদ অনুভূতিকে দুর করে। আমরাও চেষ্টা করছি এমন কিছু তৈরীর যা মৃত্যের স্বজনদেরকে তাদের কবরের পাশে আসতে প্রলুব্ধ করবে। কবর পরিদর্শন করার পর আমাদের কায়েন্টরা যাতে তাদের পরিবারসহ ইনজয় করতে পারে তার ব্যাবস্থাই আমরা রেখেছি। সে ক্ষেত্রে তারা রেস্টুরেন্টে খাবার খেতে পারে কিংবা খেলা ধুলাও করতে পারে বলে জানালেন ওই নারী ডিরেক্টর।
সূত্র- যায়যায়দিন
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:১৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×