স্পেনে জনপ্রিয় রিংটোন "শাট আপ"
সম্প্রতি আইবেরো-আমেরিকান শীর্ষ সম্মেলনে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী হোসে মারিয়া আজনারকে ফ্যাসিস্ট বলে উল্লেখ করেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিউগো শাভেজ। একই সঙ্গে তিনি স্পেনের বর্তমান প্রধানমন্ত্রী হোসে রড্রিগেজ জাপাতেরোর বক্তব্যেও হস্তক্ষেপ করেন। এতে স্পেনের রাজা হুয়ান কার্লোস ধমক দিয়ে শাভেজকে "শাট আপ" বা চুপ করতে বলেন।
প্রিয় রাজার সেই ধমকে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন স্প্যানিশরা। রিংটোন প্রস্তুতকারী কম্পানিগুলোও সুযোগটি লুফে নেয়। আইনি কোনো জটিলতার তোয়াক্কা না করে তারা রাজার কণ্ঠে উচ্চারিত হোয়াই ডোন্ট ইউ শাট আপ-কে রিংটোন বানিয়ে ফেলেন। এতে নিজেদের মোবাইলে টোনটি ডাউনলোড এবং সেট করে নেন ব্যবহারকারীরা।
অন্যদিকে ভেনিজুয়েলায়ও শাভেজ বিরোধী একদল শিক্ষার্থী রিংটোনটি ডাউনলোড করে নিয়েছে বলে জানিয়েছে আমেরিকার মিয়ামি হেরাল্ড পত্রিকা। রাজধানী কারাকাস থেকে এক ছাত্র বলেন, এটি এক ধরনের প্রতিবাদের সুর। এ ভাষায় প্রেসিডেন্ট শাভেজকে প্রতিবাদ জানানোর আরো বহু লোক রয়েছে ভেনিজুয়েলায়।
সূত্র : যায়যায়দিন
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।