এবার আসছে সেফ সেক্স পাসপোর্ট
ফোরিডা ভিত্তিক এসএসপি বায়োঅ্যানালিটিকসের গবেষক গনজালো প্যাটার্নস্টার বলেন, কয়েক বছর আগে এক ব্যক্তির সঙ্গে আমি সম্পর্কে জড়িয়ে পড়ি। তবে এর আগে অনলাইন যোগাযাগ থেকে আরেকজনের সঙ্গে তার দৈহিক মিলন ঘটে। এর মাধ্যমে তার দেহে যৌন রোগ সংক্রমিত হয়। কিন্তু ওই ব্যক্তি জেনেও তা প্রকাশ করেনি।
বুধবার সাংবাদিকদের গনজালো বলেন, এভাবে মানুষ জেনেও সত্য না প্রকাশ করা থেকে আমার মাথায় সেফ সেক্স পাসপোর্টের চিন্তা আসে। আমি মনে করি, কারো সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে তার স্বাস্থ্য সম্পর্কে যাচাই করে দেখার একটি স্বাধীন উপায় থাকা জরুরি।
অনলাইনে ডেটিং করে ১৮ বছরের উপরে এমন যে কারো জন্য স্বল্প খরচে সেফ সেক্স পাসপোর্ট প্রস্তুত করার সুযোগ রয়েছে। তারা ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি পরিশোধ করতে পারবে।
গনজালো বলেন, কেউ তার কার্ডের জন্য অর্ডার দিলেই তাকে একটি অধিভুক্ত ল্যাবরেটরিতে যৌন সংক্রান্ত পাচটি রোগের টেস্ট করার জন্য বলা হবে। টেস্টগুলোর মধ্যে রয়েছে এইচআইভি, যৌনাঙ্গে ভাইরাসজনিত চর্মরোগ, গনোরিয়া এবং সিফিলিস।
টেস্টগুলো করতে গেলে তাকে নিজের আইডি বা পরিচয়পত্র দেখাতে হবে। ব্যক্তির সঠিক পরিচয় নিশ্চিত হওয়ার জন্য এটি করা হবে। গনজালো বলেন, টেস্টের রেজাল্ট তার কার্ডের সঙ্গে জুড়ে দেয়া হবে। পরে যে কেউ একটি নাম্বারে ফোন করে তার হেলথ টেস্টের রেজাল্ট, তারিখ ও পরিচয় সংক্রান্ত তথ্য জানতে পারবে।
গ্রাহকদের প্রয়োজনে ভার্চুয়াল হেলথ সার্টিফিকেটও দেয়া হবে। অনলাইন ডেটিং সাইট বা মাইস্পেস প্রোফাইলে সার্টিফিকেটের প্রয়োজনীয় তথ্য ইনপুট করা যাবে।
গতকাল ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস থেকে সেফ সেক্স পাসপোর্ট আনুষ্ঠানিকভাবে চালু করার কথা।
সূত্র- যায়যায়দিন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।