ভেনিজুয়েলায় নতুন টাইমজোন
প্রেসিডেন্ট হিউগো শাভেজ বলেছেন, প্রত্যুষে ঘুম থেকে ওঠার মানে হচ্ছে একটি দেশ আরো এগিয়ে যাওয়া। নতুন এ টাইমজোনের কারণে দেশের বেশির ভাগ মানুষ আরো ভোরে ঘুম থেকে উঠবে। এ পদক্ষেপে যদি কেউ আমাকে ক্রেইজি বা বাতিক গ্রস্ত বলে তবে আমি তা পরোয়া করি না। নতুন সময় তাদেরকে আগামিতে এগিয়ে নেবে বলেও তিনি জানান। এদিকে সমালোচকরা বলেছে, সময়ের এ পরিবর্তন একেবারেই অপ্রয়োজনীয়। প্রেসিডেন্ট মুলত এ কাজটা করেছেন তার প্রধান শক্রু আমেরিকার সঙ্গে সময়ের পার্থক্য ঘটাতে। শাভেজ আরো বলেন, এর ফলে সবচেয়ে বেশি উপকৃত হবে স্কুল পড়ুয়ারা। তারা খুব সকালে স্কুলে পৌছাবে এবং বেশি এনার্জি নিয়ে পড়াশুনা করতে পারবে। এতে তারা ভোর পাচটায় ঘুম থেকে উঠবে। আমাদের দেশে শিক্ষার্থীরা কেন ক্লান্ত হয়ে যায় জানেন? কারণ একটাই, আর তা হচ্ছে- সময়।
নতুন যোগ করা এ সময়ের ফলে ভেনিজুয়েলার সঙ্গে গ্রিনিচ মান সময়ের সাড়ে চার ঘন্টার পার্থক্য ঘটল। সময় পরিবর্তনের পদক্ষেপ প্রথম নেয়া হয়েছিল গত আগস্টে কিন্তু ভেনিজুয়েলার সরকার ও আন্তর্জাতিক কিছু সমস্যা থাকার কারনে তা আর হয়ে ওঠেনি। দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, এ ব্যাপারটিকে আমি অত্যন্ত পজিটিভ দেখছি, যা আমাদের এগিয়ে নিতে সাহায্য করবে।
উল্লেখ্য, এর আগে শাভেজ দেশটির নাম, পতাকা ও প্রতিক পরিবর্তন করেছিলেন।
সূত্র- যায়যায়দিন
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।