কুকুরের মাংস বিক্রি করলে আড়াই লাখ ডলার জরিমানা
মিডিয়া ও পার্লামেন্ট সূত্রে জানা গেছে, অ্যানিমাল রাইটস গ্রুপগুলো নিষ্ঠুরভাবে কুকুর হত্যার বিষয়ে ব্যাপক উদ্বেগ প্রকাশ করে সরকারকে অনুরোধ করেছে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার। এর ফলে সরকার গত শুক্রবার পার্লামেন্টে প্রাণী রক্ষা আইনের অংশ হিসেবে ওই আইন পাস করে। পার্লামেন্ট সদস্য চ্যাং হোসিয়েন আয়াও বলেন, কুকুরের মাংস খাওয়া আসলে অন্যতম একটি বর্বর কাজ। পিপল ফার্স্ট পার্টির পলিসি ডিরেক্টর জানান, প্রাণী হত্যা প্রতিদিনই উদ্বেগ তৈরি করছে রাইটস গ্রুপগুলোর কাছে। কিন্তু সত্যি কথা হচ্ছে, প্রাণী রক্ষায় যথেষ্ট কোনো ব্যবস্থা আমাদের নেই। এগুলোর জন্য অবশ্যই শক্ত আইন থাকা জরুরি। তাই এ নতুন আইনে মোটা অঙ্কের জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে।
তাইওয়ানে কুকুরের মাংস বেশ জনপ্রিয়। সেখানে কুকুরের মাংসকে ফ্রাগরান্ট মিট বা সুস্বাদু মাংস বলা হয়। সাধারণত সেখানকার রেস্টুরেন্টগুলোতে কালেভদ্রে এর মাংস দেখা দেয়। কিন্তু শীতকালে শরীর গরম করার জন্য এবং রক্ত সঞ্চালন বাড়ানোর জন্য এ মাংস বেশি খাওয়া হয়। এ মাংস সবচেয়ে বেশি খায় তাইওয়ানের আর্মিরা। এছাড়া চায়নার উত্তর-পূর্বাঞ্চলেও কুকুরের মাংস বেশ জনপ্রিয়।
সূত্র- যায়যায়দিন
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।