somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সত্য (গল্প)

১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মুনার যখন মন খারাপ হয় তখন সে মুখে বালিশ চেপে অনেকক্ষণ কান্নাকাটি করে। একসময় ঘুমিয়ে পরে আর ঘুম থেকে উঠার পর মন একদম ভালো হয়ে যায়। অনেকক্ষণ থেকে তাই সে কান্নার চেষ্টা করছে। কিন্তু কান্না আসছে না। চোখে পানি জমে ঝাপসা হয়ে আছে চারপাশ, অথচ পানি পড়ছে না! কি অদ্ভুত! সে তার জীবনের সবচেয়ে দুঃখের সময়গুলোর কথা ভাবলো । ছোটবেলায় একবার লিফটের ভেতরে আটকা পড়ার কথা ভাবল, কান্না আসলো না। বাবার মৃত মুখটা মনে করার চেষ্টা করতেই মনে পড়ল একবার দরজার আড়ালে লুকিয়ে থেকে বুউউ বলে বাবাকে কেমন করে চমকে দিয়েছিলো সে! হু হু করে হেসে উঠল মুনা! জীবনের প্রথম ও শেষ লিখা প্রেমপত্রটার কথা ভাবল। সারারাত ধরে কাটাকুটি করে মাত্র একটা লাইন লিখেছিল। " প্রিয় ম, তুমি একটা আজব বুড়ো !" মেঘের পুরো নামটা লিখতে তার কেমন জানি লজ্জা লজ্জা লাগছিলো। শেষপর্যন্ত সেই চিঠিটা দেওয়াই হলো না। মেঘের সাথে তুলির কাপল ছবি তুলে দেওয়ার সময়টার কথা ভাবল মুনা। সেদিন কি সে সারারাত বালিশ ভেজায় নি? অথচ এখন সেসব কথা ভেবেও তার গাল বেয়ে একফোঁটা পানি পড়লো না ।

সে জাফর ইকবালের তপুর কথা মনে করলো, অ্যানা ফ্রাংকের সেই ক্ষুধার্ত মুখটা ভাবার চেষ্টা করল, মার্কেজের দুঃসহ দিনগুলো কিংবা ব্রুনোর গ্যাস চেম্বারে চিৎকারটা ...। নাহ, এখনো কান্না আসে নি । তাহলে কি অনিকের কথাগুলোই ঠিক? সে একটা দুশ্চরিত্র, নির্লজ্জ, নিষ্ঠুর আর ধোঁকাবাজ মেয়ে?

দুই মাসের বর অনিকের এই কথাগুলার জন্যই আসলে তার মন খারাপ । অনিকের তো কোন দোষ নেই । কেউ যদি নববধূর গোপন ডায়রি খুঁজে পায় আর সেখানে পাতা ভর্তি কেবল একটা নাম থাকে, তাও আবার অন্য পুরুষের , তারপর মেজাজ খারাপ না করে তাহলে ত সে মানুষ না; ফেরেস্তা!

মুনা অবশ্য চেষ্টা করেছিল বিয়ে না করতে। কিন্তু বিধবা মায়ের করুণ চোখের দিকে তাকিয়ে রাজি হতে হয়। বিয়ের পর মেঘের কথা না ভাবার চেষ্টা করেছিল। কিন্তু পারে নি! ডায়রিটা এমনভাবে লিখা যেন মেঘের সাথে তার রোজ কথা হয়! অনিককে এখন কে বুঝাবে এইসবই কাল্পনিক! ভার্সিটির পরে মেঘের সাথে একটা বারও কথা হয় নি! কথা হওয়ার কথা ও তো না!

কান্নার চেষ্টা বাদ দিয়ে মুনা ঘুমের ওষুধ খুঁজে । একটা সেডিল বা ডরমিকাম । হঠাত করে একটা বাচ্চার কান্নার শব্দ শুনে মুনা । তাদের বাসায় বাচ্চা আসবে কোথা থেকে! অথচ স্পষ্ট শুনা যাচ্ছে কান্নার শব্দ। বিছানা, বাথরুম, রান্নাঘর - নাহ কোথাও কোন বাচ্চা নেই। ভালো করে কান পাতে মুনা । শব্দটা মনে হচ্ছে , মনে হচ্ছে, তার পেটের ভেতর থেকে আসছে! মুহূর্তের ভিতর শব্দটা জোরালো হয়ে যায়। বাচ্চাটা প্রচণ্ড চিৎকার করে কাঁদতে থাকে! জলজ্যান্ত একটা বাচ্চা পেটের ভেতরে ঢুকে কিভাবে! মুনার মাথা কাজ করে না। বের করতে না পারলে বাচ্চাটা মনে হয় মরেই যাবে। রান্নাঘরে গিয়ে ফল কাটার চাকুটা হাতে নেয় মুনা। যেভাবেই হোক বাচ্চাটাকে বের করতে হবে্‌্‌,




পুনশ্চঃ খবর- রাজধানীতে গৃহবধূর বীভৎস লাশ উদ্ধার; স্বামী আটক ; আত্মহত্যার কথা বললেও পরকীয়ার জেরে হত্যা করা হতে পারে- বললেন তদন্তকারী পুলিশ কর্মকর্তা।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৬
৬টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

ঈশ্বর আমার সঙ্গে আছেন

লিখেছেন দানবিক রাক্ষস, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:১০



যুদ্ধের আগে
আকাশের দিকে তাকিয়ে,
মানুষ নিজ নিজ পতাকা ঈশ্বরের রঙে রাঙায়।

প্রথম আঘাতের পর,
প্রথম রক্তের ফোঁটা মাটিতে পড়ার পূর্বে,
মানুষ আকাশের দিকে তাকিয়ে বলে—
"ঈশ্বর আমার সঙ্গে আছেন।"

প্রতিটি যুদ্ধের আছে একেকটি... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

×