'ই-এডুকেশন ব্যাংকিং' সফটওয়্যার ডেভেলপমেন্ট কনটেস্ট-২০০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
(আমাদের দক্ষ মূল্যায়নকর্মীরা ইএফএলবিডি সম্মাননার লেখা বাছাইকরণের কাজ দ্রুতগতিতে এগিয়ে নিচ্ছে। ১৪ নভেম্বর পর্যন্ত আমাদের মূল্যায়ন কার্যক্রম চলবে। আমরা সময়ে সময়ে এ বিষয়ে ঘোষণা দেবো। একটি অনাকাঙ্ক্ষিত কারণে http://www.eflbd.org সাইটের ইএফএলবিডি সম্মাননা প্রদানের বিষয়ে বিস্তারিত দিতে পারছি না। সাইটের উন্নয়ন চলছে। খুব শীঘ্রই আমরা সাইটের উন্নয়ন ঘটিয়ে আপনাদের সর্বপ্রকার তথ্য দিতে পারবো। সর্বপ্রকার যোগাযোগের জন্য [email protected] মেইল অ্যাড্রেসটি ব্যবহার করুন।)
সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং আমাদের সম্ভাবনা
আমাদের দেশে সফটওয়্যার ডেভেলপমেন্ট একটি বিশাল সম্ভাবনাময় খাত হতে পারে। এদেশের তরুণ মেধাবী আইটি শিক্ষার্থী/প্রফেশনালরা সফটওয়্যারের উন্নয়ন ঘটিয়ে মানুষের জীবনযাত্রাকে সহজ করে তুলতে পারে। তথ্যপ্রযুক্তিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সফটওয়্যার উন্নয়নের বিকল্প নেই। আজকাল মানুষের হাতে হাতে মোবাইল। ২/৩ হাজার টাকা মূল্যমানের মোবাইলে ইন্টারনেট ব্রাউজ করা যায়। মোবাইলে ব্যবহার উপযোগী সফটওয়্যার এর উন্নয়ন ঘটিয়ে তথ্যপ্রযুক্তিকে সাধারণ জীবনমানে নামিয়ে আনা যায়।
শিক্ষার্থীদের সামনে ইন্টারনেট ব্যবহারের সুনির্দিষ্ট রূপরেখা নেই বিধায় ইন্টারনেট তরুণ প্রজন্মের অনেকের কাছে অচেনা। ইন্টারনেটের অচেনা জগতে বিচরণ করতে গিয়ে তারা বিচ্যুত হয়ে পরে যায় ট্র্যাক থেকে। কিন্তু ইন্টারনেট মানে নিষিদ্ধ কিছু নয়। এটা হল তথ্যের মহাসমুদ্র। এই সমুদ্র থেকে যে যেভাবে পার মুক্তো কুড়িয়ে নাও। যে বেশি বেশি মুক্তো কুড়িয়ে নিতে পারবে সেই ধনী হবে, এটা জানা কথা। যে যত বেশি তথ্যে সমৃদ্ধ সে তত বেশি ধনী- এটা বর্তমান সময়ের শ্লোগান। ইন্টারনেট হচ্ছে তথ্যসমৃদ্ধ হওয়ার সবচেয়ে সহজ মাধ্যম।
এখন এই সহজ মাধ্যমটিকে মানুষের কাছে সহজভাবে উপস্থাপন করতে হবে। এজন্য প্রয়োজন সফটওয়্যার উন্নয়ন। আমাদের দৈনন্দিন জীবনে আমরা কত রকম সমস্যার সম্মুখীন হই। ধরা যাক, যানজটে আটকা পরে আমি অফিসে যেতে পারছি না। কিন্তু আমাকে গুরুত্বপূর্ণ কিছু ফাইলওয়ার্ক সম্পাদন করতে হবে এখুনি। অথবা এমন হতে পারে জরুরী ই-মেইল না পাঠাতে পারলে একজন ব্যবসায়ীর আর্থিক বিরাট ক্ষতি হয়ে যাবে। শিক্ষার্থীর একটি ক্লাশ মিস হয়ে যেতে পারে যানজটের কারণে। তথ্যপ্রযুক্তি চমৎকারভাবে এ সমস্যাগুলোর সমাধান করে দিতে পারে অনায়াসে। শিক্ষকের ক্লাশ লেকচার ই-মেইলে বা একটি নির্দিষ্ট ওয়েবসাইটে জেনে নিতে পারবে শিক্ষার্থী। এটি এখন স্রেফ মোবাইলেই সম্ভব। ইন্টারনেট ভিত্তিক রেডিওর সহায়তায় মোবাইলে শিক্ষা সহায়তা দেওয়া সম্ভব। ইএফএলবিডি এই সম্ভাবনাগুলো নিয়ে কাজ করছে।
'ই-এডুকেশন ব্যাংকিং' সফটওয়্যার ডেভেলপমেন্ট কনটেস্ট-২০০৯
প্রতিযোগিতাটি সবার জন্য উন্মুক্ত। যে কোন ব্যক্তি দল বা প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করতে পারবেন।
স্কুল কলেজের শিক্ষার্থীদের উপযোগী ব্যাংক এবং বীমা ধারণা বাস্তবায়নের অংশ হিসেবে সফটওয়্যারটি ডেভেলপমেন্ট করতে হবে।
সফটওয়্যারটি সম্পূর্ণ বাংলায় হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ সময় : ৩১ অক্টোবর ২০০৯।
আগামী ৩১ অক্টোবর ২০০৯ তারিখের মধ্যে সফটওয়্যারের ডাউনলোডেবল ভার্সন [email protected] অ্যাড্রেসে পাঠাতে হবে। সবচেয়ে কার্যকরী সফটওয়্যার এবং এর উদ্ভাবনকারীকে আমরা সম্মাননা জানাবো। আমাদের ব্লগে অনেক আইটি বন্ধু আছেন যাঁরা এই প্রতিযোগিতায় অংশ নিয়ে আমাদের কাজকে আরও সমৃদ্ধ করতে পারেন। আপনাদের জানাশোনা কোন সফটওয়্যার ডেভেলপারকেও এই প্রতিযোগিতায় অংশ নিতে আমন্ত্রণ জানাতে পারেন।
আমরা চাই সৃজনশীলতার বিকাশ। আপনারা আপনাদের সৃজনশীল কাজগুলোকে নিয়ে আমাদের সাথে থাকুন। কর্মসংস্থানমূলক শিক্ষা বাস্তবায়নের ধারণাবাহী ইএফএলবিডি লিমিটেড আপনার কাজের যথাযোগ্য মূল্যায়ন করবে।
ধন্যবাদ সবাইকে।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?
সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন
হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন
জ্বলে শান্ত জলে

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন
জালিম কখনো মুসলিম হয় না
সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন
জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।