somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোনটা আসল প্রতীক?: এসক্লেপিয়াস এর দন্ড (Rod of Asclepius) বনাম ক্যাডুসিয়াস (Caduceus).... একটি ভুল ধারণার উন্মোচন...

০২ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

>>চিকিৎসা, ডাক্তার, হাসপাতাল অর্থাৎ মেডিকেল সম্পর্কিত কোন সিম্বলের কথা বলা হলে প্রথমেই সবার মাথায় আসে একটি পাখাওয়ালা দন্ড যার গাঁয়ে দুটি সাপ পেঁচিয়ে আছে। যার নাম CADUCEUS. যা গ্রীক দেবতা হার্মিস(Hermes Ingenui) এর দন্ড হিসেবে পরিচিত।

কিন্তু আসল বিষয় হচ্ছে হার্মিস হলোঃ God of trade, thieves, travelers, sports, athelets. তিনি দেবতা জিউস এর ছেলে। হার্মিস এর প্রতিকৃতিতে দেখা যায় তিনি একটি পাখাওয়ালা দন্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন এবং দন্ডটিতে দুটি সাপ পেঁচিয়ে আছে। এটিই ক্যাডুসিয়াস বা The Staff of Hermes নামে পরিচিত। সেই কারণে ক্যাডুসিয়াসকে commerce এর প্রতীক হিসেবে ব্যবহার করা হয়।

>>এখন আসা যাক, Rod of Asclepius এর কথায়। এসক্লেপিয়াস হলেন দেবতা এপোলো এর পুত্র। এসক্লোপিয়াস হলেন God of medicine, healing, rejuvenation & physicians.

এসক্লেপিয়াস দেবী এথেনার বর পেয়ে চিকিৎসা বিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন। তার সাথে থাকত একটা জলপাইয়ের ডালের লাঠি আর তাতে পেঁচানো একটি সাপ। সেই সময়ে মনে করা হত যে সাপের কামড় সবচেয়ে বড় রোগ। আর শুধু এসক্লেপিয়াসই পারে এটা সারাতে তার সাপ পেঁচানো লাঠি দিয়ে। সকল কঠিন রোগের চিকিৎসা হিসেবে ধরা হত এটাকে। এই গ্রীক মিথ থেকেই এসক্লেপিয়াসের একটি সাপ পেঁচানো লাঠি বা Rod of Asclepius হয়ে ওঠে চিকিৎসা শাস্ত্রের প্রতীক।

>>এখন আসা যাক, Commerce এর একটি সাধারণ প্রতীক কিভাবে ব্যাপক আকারে মেডিকেল সেক্টরে ঢুকে গেলো সে ব্যাপারে।

১৯২০ সালে আমেরিকান আর্মি মেডিকেল কোরে যখন একটি লোগো ব্যবহারের প্রয়োজনীয়তা পড়ে, তখন দায়িত্ববান যে অফিসার ছিলেন তার এতটি ভুল সিদ্ধান্তের ফসল এটি। তিনি Caduceus কে ভুলে চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত কিছু মনে করে সেটি লোগোতে ব্যবহার করেন। এবং লোগোটি Rod of asclepius অপেক্ষা বেশী আকর্ষণীয় হওয়ায় সাধারণ মানুষের ভিতরে ব্যাপক বিস্তার লাভ করে। এসক্লোপিয়াসের লাঠি ঢাকা পড়ে যায় প্রতীক হিসাবে। কিন্তু অতি দুঃখের বিষয় হলো, এমন বড় একটি ভুল আজও সাধারণ মানুষ এমনকি চিকিৎসক সমাজের ভিতরে এখনো প্রচলিত আছে।

>>এক গবেষণায় দেখা গিয়েছে, আমেরিকার মাত্র ৬২% স্বাস্হ্য সেবাদানকারী প্রতিষ্ঠান Rod of Asclepius কে তাদের প্রতীক হিসাবে ব্যবহার করে, কিন্তু বানিজ্যিক স্বাস্হ্য বিষয়ক প্রতিষ্ঠানগুলির ৭৬% Caduceus কে ব্যবহার করে।

>>ক্যাডুসিয়াসকে Commerce এর প্রতীক হিসাবে বানিজ্যিক প্রতিষ্ঠানকে তাদের লোগোতে এটা ব্যবহার করতে দেখা যায়। সেখানে Rod of Asclepius ই হচ্ছে স্বাস্হ্য ব্যবস্হার প্রতীক।

সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×