বিদায় জানানোর পূবে মায়াকভস্কি
লিখে গেলে - "এ জীবনে বেচে থাকার চেয়ে
মৃত্যু অনেক সহজ।" দুঃখ হয় মায়াকভস্কি
মৃত্যুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কেন পালালে?
আর দশ জনের মতো সহজ হিসেবই বেছে নিলে,
চেয়ে নিলে জীবনের সহজ পথ!
মায়াকভস্কি, সবাইতো মরে, সবাই হয়তো
স্বাভাবিক ভাবে মরে না, কেউ কেউ হয়তো যৌবনেই পৌছেঁনা,
তার আগেই বিদায় জানায়, কত ভাবে!
তবু মায়াকভস্কি বিদায়!
সে জীবনেও বেঁচে থাকা কঠিন মনে হলে আবারও
রিভলবার নিয়ে বলতে পারবে- "বিদায়!" মায়াকভস্কি??
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


