ভাইসব,
এই ব্লগে নতুন আসলাম।
আপনারা তো আগেই সব দখল করে বসে আছেন।
দেশ ও জাতি কোথায় সে খেয়াল আছে?
অপেক্ষা করুন। ব্লগে হাড়ি ভেঙে দিব।
যদি কেউ হাড়ির ভাঙা অংশ জোড়া লাগানোর জন্য সুপার গ্লু সরবরাহ করতে চান, তাকে পা ধরে-সাদরে আমন্ত্রন।
ইমোটিকন যোগ করার প্রয়োজন নাই।
কারণ সবগুলো ইমোটিকনই আমার জন্য প্রযোজ্য।
হ্যাচ্চো!
গরমে ঠাণ্ডা লেগে গেছে।
দয়া করে দোয়া করবেন।
টাইম আছে, মাগার সময় বড় অল্প।
একজন বিখ্যাত মনিষীর বাণী দিয়ে শেষ করছি...
তোমরা যদি কোনো ব্লগে নতুন যুক্ত হও
তাহলে অবশ্যই সবাইকে মিষ্টি খাওয়াবে।
বাণীটির প্রতি সম্মানপ্রদশূনপূর্বক সবাইকে মিষ্টি খাওয়ালাম।
একটি বিশেষ দ্রষ্টব্য: বাণীটি বাবুই-এর!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






