এই জগতে সবার চেয়ে দুঃসাহসী প্রাণী
বাঘ সিংহের সাথেই তার দ্বন্দ্ব টানাটানি।
চোখ পাকিয়ে ভয় দেখাবে সামনে এসে তার?
হামলে পড়ে কামড়ে দেবে রক্ষাটা নেই আর।
তার মতো সে চলে ফেরে তার মতো সে খায়
শক্ত চোয়াল তীক্ষ্ণ দাঁত দীর্ঘ নখর পায়।
শক্ত বলে ভক্ত সবাই মানে না কোনো বাধা
"হানি বেজার" এই প্রাণীটি বনের শাহাজাদা।


সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



