মাটির ঘাস মাথায় তুলে কোথায় চলে যাস?
ঘাসের লোভে পেছন হাঁটি এমনই তুই চাস?
তুই একটুখানি দাঁড়া
হাত দুটি তোর বাড়া
নইলে আমি দাঁড়িয়ে কোলে পাড়ব মাথার ঘাস।

মেয়ের কোলে দু'পা রেখে ঘাস পেড়ে খায় খাসী
বলল মেয়ে দুষ্টু পাজি, তোকে ভালোবাসি।
চাষীর মেয়ে খাসী পালে খাসীর বড়ো সুখ
ভালোবাসাবাসি তাদের তাড়ায় অনেক দুখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

