পার্কের বেঞ্চে কাকেরা বসে মিটিং করেছে মেলা
কাকের সাথে কবির তুলনা এ কেমন অবহেলা?
পচা খাবারের আকালে পড়ে কমে গেছে কত কাক
কবিরা এখন আগের মতো শোনে না কা কা ডাক!

সংঘ-সমিতি একটাই আমাদের রয়েছি খুব টিকে
ছড়িয়ে দিয়েছি আমাদের কথা বিশ্বের চারিদিকে।
কবিদের মাঝে এত বিভাজন সংঘ-সমিতি ভরা
মিটিং সিটিং, দানে ও গ্রহণে বিব্রত বসুন্ধরা!!
অথচ তাঁরা বেড়েই চলেছে, কমেছে কেবল কাক
কাকের শব্দ শুনি না তেমন; কবিদের হাঁক-ডাক!
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৬ সকাল ১১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

