চারদিকে পানি থই থই করে, তীরে এসে পড়ে ঢেউ
ক্ষুধাতুরা নদী পাড় ভেঙ্গে নেয়, রক্ষা পায় না কেউ!
ভেঙ্গে নিয়ে গেছে সবুজ জমিন গাছপালা ঘরবাড়ি
খুকীর পুতুল ভেসে গেছে আর জুতা মোজা লালশাড়ি

হাত মেলে খুকী অসীম জলেরে কাতর কণ্ঠে বলে
আমার পুতুল শাড়িটা যেন ডোবে না ঘোলা জলে।
কোলাহল করে জলতরঙ্গ ছুটে চলে বহু দূর
জানে না খুকী পুতুল শাড়ি চলেছে অচিনপুর!
ক্ষুধাতুরা নদী নিয়ে গেলো সব রইল না কিছু আর
বিশ্বলোকে নিঃস্ব করে হারিয়েছে সব অধিকার!!
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

