ছড়ার নাকি ক্লাস হয়েছে শুরু
শিক্ষা দিবেন ছড়ার কয়েক গুরু!
হঠাৎ যদি গ-এর তলের রস্যুকারটা হারায়
তালবেতালে গোলেমেলে ব্যাপারটা কী দাঁড়ায়!
তখন যদি গরুর সাথে মিল করে দেয় তরু
মিলের সাথে ভাব দেখেই দু'চোখ হবে সরু!
সৃষ্টি করা নিজের ব্যাপার যায় না এসব কেনা
বেরিয়ে আসে আপন বেগে হয় না লেনা দেনা।
তা যদি না থাকে তবে ধরো গুরুর চরণ
সৃষ্টিসুখের যন্ত্রণাতে পথেই হবে মরণ!!
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




