বন্ধু আমার শত শত দেখা হলেই হাই..
কোথায় আছিস কেমন আছিস ভাই।
কিছু আছে দেখা হলেই হাত মেলাতে যাই
কিছু আছে দেৌড়ে গিয়ে বুকেতে বুক মেলাই
কিছু আছে ঝাপটে ধরে মনের কথা কই
কিছু আছে দেখা হলেই লাগাই হই চই।
এমনি ভাবে সব আসে যায় একটা থাকে বাকি
যাকে আমি মনের কোঠায় যতন করে রাখি।
সে যে আমার রতন মানিক বন্ধু আপন জন
তাকে আমি যাই পেয়ে যাই যখন প্রয়োজন।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



