নাকের পানি চোখের পানি এক করে সে কাঁদে
কাঁদো কেনো কী হয়েছে, বকছে নাকি কেউ?
আঁচল গেল ভিজে;
ছিরত ছিরত শব্দ করে নাক ঝাড়ে সে খুব
চোখের পানি নাকের ঝাড়ি বিশ্রি লাগে কী যে!
কাঁদো কেনো বলতে হবে হাত ধরেছি চেপে
বানের মতো পানি ফেলে উঠল আবার ক্ষেপে।
`কথায় কথায় কান্না আসে কান্না আমার হাসি'
বাহ্, তোমার চেয়ে এখন থেকে কান্না ভালবাসি।
এই শুনেই বউটি আমার কেঁদে হারায় জ্ঞান
কাঁদো সোনা লক্ষ্মী যাদু কান্না আমার ধ্যান।

সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৭ রাত ১১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


