
আকাশের তলে শিশুটি ঘুমায় বিছানা হয়েছে মাটি
চাঁদ দিয়েছে জোছনার আলো তারারা দুধের বাটি।
ছায়া দিয়েছে মেঘেরা আর বৃষ্টি দিয়েছে পানি
রোদের কণারা নিত্য এসে করছে টানাটানি
এ পথ তার বড় চেনা চেনা ছুটে চলা গাড়িগুলি
দমকা হাওয়ারা আদর করে দিয়ে যায় পদধুলি।
আপন নিয়মে চলছে জগৎ দেখে না এই দৃশ্য!
সুখ-দুখ আর আবেগ-যন্ত্রণা বহন করেছে বিশ্ব!!
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


