
ওরা চুরি করে রুটি খায় চোর চোর চোর
ধরে বেঁধে ফেলে রাখ রাত থেকে ভোর।
চুল কেটে ছেঁটে দে এলোমেলো করে
মার দেখি ধুমধাম যায় যাক মরে।
হাত বাঁধা দুই শিশু অবাক তাকায়
চারপাশে চোখগুলো ভীষণ পাকায়।
ক্ষুধা পেলে রুটি খায় এই তারা জানে
রুটি খেলে অন্যায় হলো কোন খানে!
কোটি টাকা চুরি করে আছে যারা বেশ
ধরে বেধে পেটানো? ছিঁড়বে না কেশ
রাগ-ক্ষোভ, জেদ ঝাড়ো গরিবের পরে
একবারও দেখো নাই চুরি কেনো করে।
ছোটো-বড়ো ভেদাভেদ জগতের ধারা
টের পাই মাঝে মাঝে বিবেকের তাড়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
