বহুদিন হয় দেখি না তোকে বহু দূরে আছিস পড়ে
এই ভাবি তোর দেখা পেয়ে যাই এই বুঝি দেখি ঘরে।
রাতের বেলা চাঁদের আলোতে মনে মনে ছবি আঁকি
অতীতের সব স্বপ্ন সাধনা অল্পতে দিল ফাঁকি।
দিন চলে যায় দিনের নিয়মে চলে না আমার দেহ
বারবার খালি মনে হয় আহা আমারও আছে কেহ।
শূণ্য ভিটায় জীর্ণ ঘরে একাকী আছি পড়ে
ইঁদুরেরা ছোটে মনে হয় যেন কেউ বা আসে ঘরে।
ব্যর্থ মলিন বিছানা দেখে উপহাস করে হেসো
একটি কথা শুধাব তোমায়, সময় পেলে এসো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
