শাস্তি ও মুক্তি
এম. আব্দুল কাদের ভূঁইয়া
বলখের বাদশাহের নাম
মোহাম্মদ ইব্রাহীম আদহাম
বিশাল রাজ্যের অধিপতি তিনি
অজস্র দেৌলত আর নাম।
রাজার খ্যাতি ছিল তাঁর রাজ্যময়
শান শওকত ছিল শাসনের ভয়।
পরম আরামে ছিলেন তিনি
ছিল তাঁর ফুলের বিছানা
তিনি ভিন্ন অন্য কারো শোয়া
ছিল একেবারে মানা।
একদিন খানা খেতে গেলেন বাদশা
বাদীকে রেখে পাহারায়
বাদী ভাবে মনে, কেমন আরাম
শুয়ে দেখি বিছানায়!
এই ফাঁকে বাঁদী শোয় বিছানায়
পরম আরামে সে ঘুমিয়ে পড়ে
বাদশা দেখে বাঁদীর এ কাণ্ড
কী করলেন বাঁদীকে পরে?
তখন বাদশা অতি ক্রোধধভরে
বাঁদীকে করেন বেত্রাঘাত
বাঁদীর দেহে তখন রক্তনদী
বয়ে যায় অকস্মাৎ।
আঘাতে আঘাতে কাঁদে বাঁদী
আর হাসে খলখল
বাদশা বলেন, হাসির কারণ আর
রহস্য খুলে বল।
জাঁহাপনা, সামান্য আরামে এহেন শাস্তি
রক্তাক্ত দেহে মোর, নেই বল
অধীনের প্রতি এমন নিষ্ঠুর হলেন
বিশ্ব প্রভু কি এতই দুর্বল?
কত আরাম উপভোগ করেছেন জীবনে
কী হবে তার গতি
ভেবে দেখুন আপন মনে, কী হবে
এর শেষ পরিণতি!
বাদশা ভেবে চিন্তে বলে, হা বটে তা
এখন উপায় কি করি হায়!
সাথে সাথে মুুক্তি দিয়ে বাদশা বাঁদীকে
খোঁজেন নিজ মুক্তির উপায়!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

