somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বিএম বরকতউল্লাহ
পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

গল্পিকা: তিন কন্যার মা

২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পিতামাতাহীন রমেলাকে চোখের জলে স্বামীর সংসার ছেড়ে ভাই ভাবীর সংসারে এসে আশ্রয় নিতে হয়েছে। রমেলার দোষ, সে বারবার কন্যা সন্তানের জন্ম দিচ্ছে। পরিবারের সবাই যেখানে পুত্রসন্তান চাইছে সেখানে বারবার কন্যা সন্তান জন্ম দেয়াটা রমেলার ধৃষ্টতাই বটে। পুত্রসন্তান জন্মদানে অক্ষম অযোগ্য বউ দিয়ে আর কাজ নেই। অতএব ওকে তাড়াও। অকথ্য জ্বালা-যন্ত্রনা আর অত্যাচারে জর্জরিত রমেলা দুর্বল শরীর নিয়ে অভাগা তিনটে কন্যাসন্তানসহ যখন ভাইয়ের সংসারে এসে উপস্থিত হলো তখন ওই পরিবারের ওপর যেন আকাশ ভেঙ্গে পড়ল।

স্বামীর সংসার থেকে বিতাড়িত হয়ে যে কন্যা বা বোন বাপ ভাইয়ের সংসারে এসে হাজির হয় - সমাজ সংসারে তারচেয়ে ভারী বোজা আর হয় না। রমেলার ভাগের পৈত্রিক সম্পত্তি ভোগ করছে যে ভাই সেই ভাই ভাবীর সাথে মাস দেড়েক থেকেই রমেলা বুঝতে পেরেছে সে উত্তপ্ত কড়াই থেকে জ্বলন্ত উনূনে পড়েছে। ভাতের বদল খোটা খেয়ে আর পাড়া পড়শীর ফিসফিসানীর তান্ডবে দিশেহারা রমেলা বহুবার স্বামীর সংসারে ফিরে যাওয়ার আকুতি প্রকাশ করেছিল। কিন্তু পুত্রসন্তান জন্মদানের নিশ্চয়তা না থাকায় তার স্বামীর সংসারে যাওয়াটা অনিশ্চিত হয়ে গেল। নিজের জীবন যায় কিন্তু সন্তান ছাড়ে না রমেলা।

উপায়হীন রমেলা এতে ভেঙ্গে না পড়ে এনজিও হতে ঋণ তুলে নতূন জীবনে প্রবেশ করে। প্রতিবেশী নূরীর সহযোগিতায় সে পান, সুপারি, তেল, শূঁঁটকি ও চকোলেট কিনে এনে এলাকায় ফেরি করে বিক্রি করতে থাকে। অবলা নারীর সাথে বিপুলা পৃথিবীর কঠিন বাস্তবতার দূরত্ব যতই কমতে থাকে ততই সফল হতে থাকে সে। নিজের আয়ের টাকায় সে এক কামরার ছোট একটা ঘর করে আলাদা থাকতে শুরু করে। নিজের ঘরটাকেই সে আয় উপার্জনের কেন্দ্রবিন্দুতে পরিণত করে। এক কামরার একটি ঘর আত্নপ্রত্যয়ী রমেলার সামনে সম্ভাবনার নতুন দুয়াল খুলে দিল। তিন কন্যার দুর্ভাগা মা রমেলা জীবন সংগ্রামে জয়ী হয়ে এই পুরুষতান্ত্রিক সমাজে আত্ননির্ভরশীল নারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে তোলে।

এখন তার স্বামী আদরের তিন কন্যা ও ভাগ্যবতী স্ত্রীকে সংসারে ফিরিয়ে নেওয়ার জন্য অনেক কাকুতি মিনতি করছে। রমেলা ক্ষোভে, অভিমানে স্বামীর ঘরে আর যাবে না বলে তাদের জানিয়ে দেয়। কিন্তু আপন ঘরের লক্ষ্মী পরের ঘরে থাকবে কেন? তারা রমেলাকে সসম্মানে বাড়িতে ফিরিয়ে নেয়ার জন্য এলাকার মুরুব্বী ধরেছে। মুরুব্বীরা ষ্পষ্ট বলে দিয়েছে, সংগ্রামী রমেলা এখন স্বামীর ঘরে যাবে কি যাবে না এটা তার ব্যক্তিগত সিদ্ধান্তের ব্যাপার।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×