
তোকে আমি কী করেছি খামচি দিলি ক্যান?
মিষ্টিগুলো একাই খাব, বলবি না দেন দেন।
সেদিন তোকে দেইনি বুঝি ছোলা মাখা মুড়ি
দোকান থেকে দেইনি এনে গরম কিমা পুরি?
এখন তবে দেসনা কেনো, একলা খাবি নিজে?
টের পাবি তুই একটু পরে, করুম আমি কী যে!
ওড়না কামিজ আলনা থেকে পায়ের নিচে ডলে
টেনে ছিঁড়ে জুতাে মোজা ফেলছে খাটের তলে।
ছিঁড়িস না তুই সোনা জাদু লক্ষ্মী প্রিয় ভাই
তোরচে ভালো এই জগতে একটি ছেলে নাই।
গাল ফুলিয়ে বোনের পিঠে বসিয়ে দুটি কিল
নেয় ছিনিয়ে মিষ্টিগুলো দুষ্টু ভুবন চিল!
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



