
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।
আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে মালয়েশিয়া - খবরটা শুনে মনে হচ্ছিল, দুই বছরে এই প্রথম একটা ভালো খবর! অবশেষে মালয়েশিয়ার দরজা আবার খুলছে। সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে কর্মী যাওয়ার প্রস্তুতিও যেন শুরু হয়ে গেছে!
কিন্তু হঠাৎ মালয়েশিয়া সরকার এসে বলল -
"ভাই, এসবের কিছু হয় নাই"
মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল জানিয়েছেন, আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেওয়ার খবর ভুয়া ও ভিত্তিহীন। মালয়েশিয়া সরকার এমন কোনো সিদ্ধান্ত নেয়নি।
তবে মানুষের কর্মসংস্থানের খবরটা ভুয়া হতে পারে, কিন্তু ২৫ টা সাদা হাতির স্বপ্ন তো সত্যি! জনগণের কর্মসংস্থান আয়-রোজগার নিয়ে এত চিন্তা করার দরকার কি? আগে ২৫টা সাদা হাতি আসুক, তারপর না হয় উন্নয়নের হিসাব করা যাবে।
News Link
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



