somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বিএম বরকতউল্লাহ
পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

কাক ও লাল কাঁকড়া

২৭ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


লাল কাঁকড়া দেখেই কাকের জিভে পানি এসে গেল।
কাঁকড়ার শরীর জবা ফুলের মতো টকটকে লাল। সামনের পা দুটো লম্বা ও শক্ত।
সাগরপাড়ে ভেজা বালুতে লাল কাঁকড়ারা গর্তের আশপাশে ছুটে বেড়ায়। কারো কোনো আভাস পেলেই ওরা পটাপট গর্তে ঢুকে পড়ে।
কাকটি লোভ সামলাতে পারল না। সে বলল, কাঁকড়াটি দেখতে যেমন সুন্দর-খেতেও হবে খাসা। আমি যাই না কেন তার কাছে!
যেই কথা সেই কাজ। সে উড়ে গিয়ে কাঁকড়াকে ঠোকর দিয়ে ধরল। ওমনি কাঁকড়া তার সামনের দুই পায়ে চিমটি দিয়ে ধরল কাকের মুখে। কাক হা করতে পারছে না। ভারি মুশকিল! কাক একবার পেছনে যায় আবার সামনের দিকে যায়। মাটিতে ঠোঁট ঘষায় কিন্তু কাঁকড়া তার চিপ ছাড়ে না।
উপায়হীন কাক কাঁকড়াসহ সোজা চলে গেল নিজের বাসায়। সেখানে কাকের দুটো ছানা খাবারের অপেক্ষায় হা-করে বসে আছে। কাক বাসায় গিয়ে বসতেই ছানারা হা-করা মুখ বন্ধ করল। ওরা অবাক হয়ে তাকিয়ে রইল লাল কাঁকড়ার দিকে। কাকড়া চিপ ছেড়ে দিয়ে বাসার এক কোনে বসে রইল।
কাকের ছানারা লাল কাঁকড়া দেখে বেজায় খুশি। ওরা বলে, মা, আমরা এটাকে খাব না; ও আমাদের সঙ্গেই থাক।
কাক বলল, হয় ওকে খেয়ে ফেলতে হবে, নয় ওকে তাড়িয়ে দিতে হবে। এই দেখ, ওর চিমটিতে আমার মুখ ফুলে গেছে।
এ কথা শুনে ছানারা খলখলিয়ে হেসে উঠল।
এমন সময় একটি পাখি উড়ে এসে বলল, এত সুন্দর মেহমান তোমার ঘরে। সত্যিই তুমি বড় ভাগ্যবান ।
ভাগ্য আমার চলে গেছে এই সুন্দর মেহমানের চিমটি খেয়ে, বলল কাক।
পাখিটি বলল, তবুও এমন সুন্দর অতিথি পাওয়া বড় ভাগ্যের ব্যাপার।
কাক বলল, তোমার ভাগ্য খুব দূরে নয়। ইচ্ছে করলে তুমি এখনই ওকে পেতে পারো। যদি সে তোমার সঙ্গে যেতে রাজি হয়।
পাখিটি আরেকটু কাছে গিয়ে কাঁকড়াকে বলল, সত্যি তুমি অনেক সুন্দর। তোমাকে অতিথি হিসেবে পেলে আমি ধন্য হই।
কাঁকড়া রাজি হয়ে গেল। সে কাকের ছানাদের আদর দিয়ে পাখিটির গলায় মালার মতো ঝুলে পড়ল। পাখিটি লাল কাঁকড়াকে নিয়ে উড়াল দিল।
সে তার পরিপাটি ও সুন্দর বাসায় গিয়ে উঠল। পাখিটি কাঁকড়াকে মজার মজার খাবার দিল খেতে। পেট ভরে খেল কাঁকড়াটি। আশপাশ থেকে ছুটে এল আরো কত পাখি। কাঁকড়াকে দেখে সবাই খুব খুশি। কাঁকড়ার সমাদরের শেষ নেই।
কাঁকড়া বলল, আমি তোমাদের আদর-আপ্যায়নে খুব খুশি। এবার আমাকে নিয়ে চলো সেই সমুদ্র সৈকতে যেখানে আমি থাকি।
পাখিটি কাঁকড়াকে নিয়ে চলে গেল সমুদ্রসৈকতে।
পাখিটি ফিরে যাওয়ার সময় অনেক পাখির সাথে দেখা হলো। তারা বলল, বাহ চমৎকার। তোমার গলায় এমন দুটি রঙিন দাগ আছে যা দেখতে অবিকল মালার মতো।
তারপর দেখা হলো সেই কাকের সঙ্গে। কাক পাখিটির গলায় রঙিন দাগ দেখে বলল, মনে হচ্ছে তুমি অলংকার পরে আছ। তোমাকে দেখতে বেশ লাগছে। আমি কাঁকড়ার রঙ-টঙ কিছুই পাই নি-মাগনা চিমটি খেলাম।
পাখিটি বলল, তুমি ঠকেছ তোমার কারণেই। তুমি এটাকে খাবারের জিনিস ছাড়া আর কিছুই ভাবতে পার নি। লাল কাঁকড়ার যে রঙ ও রূপ তুমি তার মূল্য বুঝতে পার নি।
সেই থেকে সাদামাটা পাখিটির গলায় মালার মতো দাগ দেখা যায়। আর এই দাগের জন্যে এদেরকে সুন্দর দেখায়।
মাথা খাটিয়ে সেই পাখির নাম বলতে হবে তোমাদের।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:০৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

×