
পাশের মেয়ে একটু পড়ে, ঠোঁট বাঁকিয়ে হাসে।
যার হাতেই ছড়া গেলো, হেসেই কুটি কুটি
ছড়া পড়ে ক্লাসের ভেতর, খাচ্ছে লুটোপুটি।
পরের মেয়ের হাতে গিয়ে, যেই পড়েছে ছড়া
গাধার মতো হাসি দিতেই, খেয়েছি রাম ধরা।
লিখেছিলাম,
গণিতস্যারের পায়ে দেখ, কালি ছাড়া জুতো
প্যান্টখানারও সেলাই খুলে, বেরিয়ে আছে সুতো।
বেল্টটাও দেখ পুরান অনেক মাঝে মধ্যে সাদা
জুতোর তলে কিরে এসব? গোবর নাকি কাদা!
এসব পড়ে স্যারে যখন পাগল আধা আধা
বলল স্যারে, আমি নাকি মস্ত বড়ো গাধা।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




