
মাগো তুমি জলদী চলে আসো
দেখো আমার পুতুল কেমন করে!
ইশ! ধরে দেখো, যাচ্ছে পুড়ে গা
পুতুল আমার ভুগছে কঠিন জ্বরে।
দেখো না মা, চোখের কোনে কালচে মতো দাগ
আদর দিতেই বলল পুতুল, সামনে থেকে ভাগ!
ভাইয়া তুমি জলদী করে হাসপাতালে যাও
নিয়ে আসো হাতে ধরে, ডাক্তার যাকে পাও
মাগো তুমি বালতি ভরে কলের পানি আনো
কষ্ট কতো পুতুলমণির তোমরা কি তা জানো?
ডাক্তার এসে হাসিমুখে বসলো পুতুল পাশে
থার্মোমিটার দেখেই পুতুল খিলখিলিয়ে হাসে!
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



