টেংরা আর টেংরি
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টেংরা বলে টেংরিকে
মারবো তোকে ল্যাং
ঠোঁট বাকিয়ে টেংরি বলে
আছে নাকি ঠ্যাং!
ল্যাং মারতে ঠ্যাং লাগেনা
লেজ পাকানো বারি
ইচ্ছে হলে দেখতে পারো
টেষ্ট করতে পারি।
শক্ত কাটায় খোঁচা মেরে
রক্ত ঝরাবোা
লম্বা মোছে নাক বেধে
বেদম ঘুরাবো।
বাড়াবাড়ি করিস যদি
খামচে দেবো মুখ
বুঝবে তখন বাড়াবাড়ির
কেমন তরো সুখ!
এইনা শুনে ধুন্ধুমা ধুম
আচ্ছা মারামারি
নাক ছিঁড়েছে মুখ চিড়েছে
রক্তে গড়াগড়ি।
কেউ হারেনা কেউ ভাগেনা
কেউ দমেনা মোটে
গতর ছিঁড়ে রক্ত ঝরে
মারামারির চোটে।
অবস দেহে টেংরা টেংরি
ভাসছে ঘোলা জলে
মওকা পেয়ে চিল বকেরা
আসছে দলে দলে।
এইনা দেখে টেংরা টেংরি
হাত রেখেছে হাতে
হয়নি কিছু ভাবটা নিয়ে
চলছে একই সাথে।
ঝগড়া-ফ্যাসাদ বিপদ আনে
করে পথ ভ্রষ্ট
ভালোবাসায় সুখ আনে
এ কথাটা পষ্ট।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০

গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।
আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব...
...বাকিটুকু পড়ুন
ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব
বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের...
...বাকিটুকু পড়ুন/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?
/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩

স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২

নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১...
...বাকিটুকু পড়ুন