
কয়েক হাজার বুদ্ধিমান এবং স্মার্ট লোকজনকে একটা ছোট , প্রাকৃতিক সম্পদহীন দেশে ভরে দিয়ে যদি তাদের ন্যাচারাল ক্ল্যামিটি অথবা শত্রু দেশের থেকে অস্তিত্বের সংকটের ভয় ধরিয়ে দেওয়া হয় ,তখন তারা কি করে?
প্রথমে তারা নিজেদের সুরক্ষিত করে , শিক্ষিত হয় এবং ব্যবসা -বাণিজ্য করে, ধনী হয় এবং উন্নত জীবন যাপন করে।
কিন্তু উল্টোদিকে কয়েকহাজার ধর্মান্ধ ,মাথামোটা ( ধর্মান্ধ হলে মাথামোটা হবেই -এটা পরীক্ষিত সত্য ) লোকজনকে ওই একই ধরণের ছোট দেশে রেখে অস্তিত্বের সংকটের ভয় ধরিয়ে দেওয়া হয় ,তারা কি করে ? নিজেদের মধ্যেই মারা-মারি , হানাহানি,কাটাকাটি করে দেশটাকে নরক -গুলজার করে তোলে ।
ছোট্টদেশ হল্যান্ড বা নেদারল্যান্ড বছরের পর বছর সমুদ্রের কবল থেকে তাদের অস্তিত্বই রক্ষা করেছে তাই নয় ,অতীতে অনেক বড়দেশকে কলনাইজড করেছে।কোনরকম প্রাকৃতিক সম্পদ ছাড়াও এটা ইউরোপের এক অতি উন্নত দেশ।
৭৫ লক্ষ জনসংখ্যার দেশ ইসরায়েল তাদের থেকে ৬৫ গুন বড় আরবদেশগুলো থেকে নিজের অস্তিত্ব শুধু রক্ষা করেছে তাই নয় , বর্তমানে দুনিয়ার অন্যতম বেশী নতুন ব্যবসা বা স্টার্টআপ এবং টেকনোলজিক্যাল ইনোভেশন সে দেশেই তৈরী হয়।
জাপানের মত দেশ যা কত গুলো দ্বীপের সমষ্টি ,যা অত্যন্ত ভাবে ভূমিকম্পপ্রবন এবং মোটামুটি শূন্য প্রাকৃতিক সম্পদের দেশ এশিয়ার মধ্যে থেকেও প্রথম বিশ্বের ধনী দেশ হয়ে যায়। যেকোন ইকোনমিক জার্নালে "এশিয়া এক্স -জাপান" টার্ম টার সাথে অনেকেই হয়তো পরিচিত।
আর ওই সিঙ্গাপুর ? বছর পঞ্চাশ আগেও যা ছিল একটা ফিশিং ভিলেজ , খাবার জল পর্যন্ত যে দেশে আমদানী করতে হয় ,সেটা বিশ্বের অন্যতম ধনী এবং উন্নত দেশ এবং গ্লোবাল ট্রেডিং হাব।
---আর ওই অস্তিত্বের সংকটে থাকা ধর্মান্ধ ,মাথামোটা লোকজনদের দেশগুলো ? অনেকগুলো দেশই তো আছে .......থাক ,ওগুলো নিয়ে আরেকদিন লিখবো।

সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


