somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট গল্প - স্বপ্নরা হিমাগারে

১২ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কার্তিকের শেষ। সুর্য্যটার যেন আর তর হয় না। আছরের আযান দিতে না দিতেই পশ্চিমাকাশে ঢুলতে ঢুলতে কেমন টুপ করে ডুবে যায়। আর সেই সাথে, বিকেল বেলাটা একেবারে হুড়োহুড়ি লেগে যায়। কারন সন্ধ্যার আগেই সবার বাড়ী ফেরার তাড়া। ময়মনসিংহ থেকে ছেড়ে আসা লোকাল ট্রেন বলাকা এক্সপ্রেস জয়দেবপুরে এসে দম নিচ্ছে। লোকজনের ভীড়ে একদম ঠাসা। ট্রেনের ভেতরে উপরে কোথাও একফোঁটা জায়গা নেই, সবাই এ ওর সাথে ঠেস দিয়ে কোন মতে দাঁড়িয়ে আছে অথবা বসে আছে। ট্রেন একটু ব্রেক করলেই কামরার ভেতরে ঢেউ খেলে যায়, দাঁড়িয়ে থাকা মানুষগুলোর জন্য। এই অন্ধকার বদ্ধ কামরায় বাতাসও চলাচল করার মত ফাক খুজে পায় না। কেমন যেনো একটা গুমোট গরমে ছেয়ে আছে।

জানালার ধারে বসে থাকা, সুনয়নার মা সেই উত্তাপ খুব কমই টের পায়। দুইজন বসার মত বেঞ্চিতে ওরা দুইজন বসে আছে, সুনয়নার মা অজিফা আর দাদী। এদের মাঝে খুব অল্প একটু জায়গায় ঘুমিয়ে আছে সুনয়না। মাথাটা বিপদজনকভাবে বাকিয়ে ওর মায়ের হাটুর ওপরে রাখা। একটু চাপ খেলেই ভেঙ্গে যাবে ঘাড়টা। কিন্তু কিছু করার নেই, সেই অন্ধকার থাকতে মা-দাদীর সাথে ঘর থেকে বেরিয়ে সারাদিন ময়মনসিংহ শহরে ঘুরে ঘুরে চাল বিক্রি করা এতটুকুন বাচ্চার পক্ষে যথেষ্টই পরিশ্রমের। যে বয়সে বেনী দুলিয়ে স্কুলে যাবার কথা সেই বয়সে মানুষের বাড়ী বাড়ি চাল বিক্রি করতে হচ্ছে। কারন খুব ছোটবেলা থেকেই জেনে আসছে, বেচে থাকতে হলে পেটে ভাত থাকা জরুরি। আর এই দুনিয়ায় বিনা পরিশ্রমে কেউ ভাত দেয় না। ট্রেনটা একটু দুলে ঊঠে চলতে শুরু করে। মানুষজনের মাঝে একটা খুশীর রোল পরে যায়। সবাই রেলপথের গুষ্টি উদ্ধারে ব্যাস্ত। আস্তে আস্তে ট্রেনটা গতি সঞ্চয় করতে থাকে। গতি বাড়ার সাথে সাথে সুনয়নার মা শাড়ী দিয়ে শরীরটাকে আরো ঢেকে নেয়, কার্তিকের হিমেল বাতাস শরীরটাকে একেবারে জুড়িয়ে দেয়। সিটের সাথে হেলান দিয়ে জানালা দিয়ে বাইরের অন্ধকারে চেয়ে থাকে।

ট্রেনের দুলুনিতে চোখটা বুজে আসে। কিছুক্ষনের জন্য ঘুমিয়েও পরে। আর ঘুমের মাঝেই ভেসে ওঠে মনের সবচেয়ে গভীরে লুকিয়ে থাকা স্বপ্নটা। যেটা সে দেখেছিল, অনেক বছর আগে। একটা রঙ্গীন জীবনের স্বপ্ন, যে জীবনে তাকে বাড়ী বাড়ী চাল বিক্রি করতে হয় না। আর সুনয়নাকেও অ আ এর বদলে ভাতের চিন্তা করতে হয় না। কিন্তু জীবনে তো আর স্বপ্নে চলে না। তাই এই স্বপ্নটাও অন্য সব স্বপ্নের মত আস্তে আস্তে জীবনের এক একটা কষ্টের তলায় চাপা যেতে যেতে প্রায় হারিয়েই যায়। ট্রেনটা হঠাত দুলে ওঠায় ঘুম ভেঙ্গে যায় অজিফার। এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করে কোথায় আছে সে। সুনয়নার দাদী ডাকতেই বুঝতে পারে ট্রেন মধ্যে আছে। জানালা দিয়ে মাথা বের করে দেখে ট্রেনটা কোন এক স্টেশনের আউটারে দাঁড়িয়ে আছে। সে আচল দিয়ে মুখ মুছে মেয়ের দিকে তাকায়। ঘুমন্ত মেয়েটার দিকে তাকিয়ে আরেকটা দীর্ঘস্বাস ছেড়ে উঠে দাঁড়ায়। ট্রেনের ভেতরের গুঞ্জনটা ভালো ভাবে বোঝার চেষ্টা করে। কিন্তু বুঝতে পারে না। আবার জানালা দিয়ে মাথা বের করে দেখার চেষ্টা করে, কিন্তু অন্ধকারে বেশী দূর দেখা যায় না।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:০৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি অধ্যায়ের সমাপ্তি!

লিখেছেন নীল-দর্পণ, ২৬ শে মে, ২০২৬ বিকাল ৩:২২


২১বছর বয়সী তরতাজা ছেলেটি মায়ের কোলে মাথা দিয়ে কালেমা শাহাদাত ও সূরা আর-রহমান অর্ধেক তেলাওয়াত করেই আল্লাহর জিম্মায় চলে যায়! ৩৪বছর এই স্মৃতিকে বুকে ধরে অবশেষে সেই মা চলে... ...বাকিটুকু পড়ুন

গোড়াতেই একটা বড় মিথ্যা বলিয়া আরম্ভ করিলেন , সেটা কি ভাল?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে মে, ২০২৬ রাত ৯:৩৭


ঈদ-উল-আজহার এই আনন্দের সময়ে যখন দেশের মানুষ কোরবানির প্রস্তুতি নিচ্ছেন এবং ছুটির আমেজ উপভোগ করছেন, ঠিক তখনই দেশের রাজনৈতিক অঙ্গনে ‘কিচেন ক্যাবিনেট’ শব্দটিকে কেন্দ্র করে নতুন নাটক শুরু হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

শিশুদের প্রতি হুজুরদের কেন এই দুর্নিবার আকর্ষণ? | বলৎকার পিডিয়া

লিখেছেন জ্যাক স্মিথ, ২৭ শে মে, ২০২৬ রাত ১:১২



আমাদের দেশে প্রায় সারা বছরই দেশের কোথাও না কোথাও মাদ্রাসার হুজুরদের দ্বারা ছেলে শিশু বলৎকার, মেয়ে শিশুকে ধর্ষণের ঘটনার খবর শুনতে পাওয়া যায়, তবে ইদানিং এমন ন্যক্কারজন ঘটনার হার বেশ... ...বাকিটুকু পড়ুন

বিএনপি সবটা খেতে চাইলে সবটা হারাবে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মে, ২০২৬ সকাল ৭:৫৯




আপা ড. ইউনুসের চুক্তি মেনে নিলে, আমেরিকা ও ভারত এক হলে এবং সেনা আপার পক্ষে গেলে আপার আগমনে বিএনপিকে পালিয়ে যেতে হবে।তখন আপা কি করবেন সেটা আপার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ঈদ উৎসব এবং মা

লিখেছেন ইসিয়াক, ২৭ শে মে, ২০২৬ সকাল ৯:১৩



ভোর বিহানে আজান হলেই মা করতেন ডাকাডাকি।
এই ঈদে আর ডাকেনিগো মা, এ দুঃখ কোথায় রাখি!

হারিয়ে গেছে মা জননী আমার, শূন্যতা অপার
এই জীবনে মায়ের সাথে দেখা কি হবে আর?... ...বাকিটুকু পড়ুন

×