somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাশরুম, টমেটো দিয়ে সিদ্ধ ছোলার ফ্রাই!

১০ ই আগস্ট, ২০১২ ভোর ৫:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






উপকরণঃ

১) ১২৫ গ্রামের সমপরিমাণ সিদ্ধ ছোলা,

২) একটি বড় পিয়াজের অর্ধেক ছোট কুচি করে কাটা,

৩) একটি বড় বা মাঝারি আকারের টমেটো ছোট টুকরো করে কাটা,

৪) ১০০-১২৫ গ্রাম স্লাইসড মাশরুম(ছবির মত),

৫) ৩০-৫০ গ্রাম সয়াবিন বা সানফ্লাওয়ার বা অলিভ অয়েল,

৬) লবণ(১/৪ বা কোয়ার্টার চা চামচ),

৭) ৫০ গ্রাম আদার কুচি,

৮) ৫০ গ্রাম রসুনের কুচি,

৯) হলুদের গুড়া (১/২ বা হাফ চা চামচ)

১০) গরম মসলা (১/২ বা হাফ চা চামচ)।

রন্ধন প্রণালীঃ

প্রথমে পূর্ণ জ্বলন্ত চুলায় রাখা পাতিলে তেল ঢেলে ৩০ সেঃ হতে ১ মিনিট গরম হলে পিয়াজের কুচি গুলো ঢেলে দিন। তারপর যথাক্রমে লবণ, হলুদ, আদা, রসুন এবং গরম মসলা ঢালুন। এক মিনিট হতে সর্বোচ্চ দেড় মিনিট ভাজুন। এরপর মাসরুম এবং টমেটো ঢালুন। এগুলো এক মিনিট পর্যন্ত ভাজুন। তারপর সবশেষে সিদ্ধ ছোলা গুলো ঢেলে দিন। সব মিশ্রণকে ২-৩ পর্যন্ত ভালমত নেড়েচেড়ে ভাজুন। মনে রাখবেন চুলার জ্বাল সাপেক্ষে পিয়াজ যেন কালো না হয়ে যায়। লবণ হতে গরম মসলা ঢালার পর পিয়াজ সোনালী রং হওয়ার কাছাকাছি হলেই মাশরুম ও টমেটো ঢেলে দিবেন।

আশা করি উপরোক্ত পদ্ধতিতে মাশরুম, টমেটোর উপাদানে সিদ্ধ ছোলার ফ্রাই খেতে সুস্বাদু লাগবে। দেশে থাকতে হাজার ইচ্ছা তথা শখ হওয়া সত্ত্বেও মায়ের বারণ যে রান্না ঘরে ঢুকে বড় জোর ডিম ফ্রাই ও চা বানানো ছাড়া অন্য কিছু করা যাবে না। অনেক স্বাধীনতা থাকা সত্ত্বেও নিজ আইডিয়া দিয়ে নতুন কিছু রান্না করা তো দূর পুরোনো জিনিস গুলোতেও নতুনত্ত্ব আনতে পারতাম না :( আর বাংলাদেশে এত জিনিসও দাম বলে কথা নয় সহজ লভ্য ছিল না। কিন্তু মাশাল্লাহ বৃটেনে ৯৯.৯৯% খাদ্যদ্রব্যই(মানে যে গুলো হালাল) পেয়ে যাই। তাই এখন কে রুখবে! :D সময় সুযোগ হলেই নতুন দুই একটা খাওয়া সহ পুরোনো খাওয়া গুলোকেও একটু মডিফাই করি। এই রোজাতেও ছোলা সিদ্ধকে নিয়ে এই আইডিয়া জাগে। এখন আর কেন যেন নিজ হাতের রান্না ছাড়া অন্য কারো হাতের রান্না খেতে মন চায় না। নিজের হাতে রান্না করার কি যে মজা সেটা আমি বুঝি! B-)
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:২৭
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×