somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্যুর আগে ইবলিশ ঈমান নিয়ে টানাটানি করে

২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইউটিউব হুজুর বললেন, মৃত্যুর আগে ইবলিশ ঈমান নিয়ে টানাটানি করে। তখন নাকি নিজ যোগ্যতায় ঈমান রক্ষা করতে হয়। আল্লাহ নাকি তখন মুমিনের সহায়তায় এগিয়ে আসেন না। তাই শুনে আমার স্ত্রী অঝোর ধারায় কান্না জুড়ে দেয়। আমি বললাম, ভুল। আল্লাহ বলেছেন, তিনি যাকে হেদায়াত প্রদান করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। সুতরাং আল্লাহর হেদায়াতের তালিকায় স্থান করে নাও। তখন হাজার টানাটানি করেও ইবলিশ ঈমান থেকে তোমাকে বিন্দু মাত্র সরাতে পারবে না।তখন আমার স্ত্রীর হাত উপরে উঠে গেলো। সে অঝোর ধারায় কান্না করতে করতে আল্লাহর দরবারে হেদায়াতের জন্য মুনাজাত করতে লাগলো।যাদের স্পাউজ ঈমান নিয়ে টানাটানি করে তাদের জন্য এটা মহাবিপদের। তবে আল্লাহ রক্ষা করলে তাদের ঈমানও রক্ষা পায়। ফেরাউনের স্ত্রীর ঈমান রক্ষা পেয়ে ছিলো। তিনি জান্নাতে নারীদের একজন সর্দারনি হবেন।

ঈমান রক্ষায় আল্লাহ কারো পক্ষ হলে সে বিশেষ সুবিধা প্রাপ্ত হয়। তার জন্য ব্যক্তির আল্লাহর পক্ষ নিতে হয়। যেমন, ড. এম এ আলী আল্লাহর পক্ষ নিলেন। সেজন্য আল্লাহ তাঁর ঈমান মজবুত করে দিলেন। আল্লাহর প্রতিপক্ষ তাতে কষ্ট পেলো। তারা তাঁর উপর নাখোশ হলো। জনাব ড. এম এ আলীর তাতে পরোয়া নেই। একই বিষয়ে আল্লাহর প্রতিপক্ষের লোকেরা আমার উপর নাখোশ।তাতে আমারো কোন পরোয়া নেই। আমি আমার পরিবারকে মহানবিকে (সা.) স্বপ্নে দেখার কথা বলেছি। তারপর আমার স্ত্রীসহ আমার দুই কন্যা মহানবিকে (সা.) স্বপ্নে দেখেছে। এটা তাদের ঈমান দৃঢ় করেছে। এটা ঈমানের প্রতি তাদের প্রেম শক্ত করেছে। সেজন্য তারা ঈমান হারা হওয়ার ভয়ে কান্না করে। স্বপ্নে আল্লাহর সাথে আমার দিদার ঘটেছে। বাকী ছিলো তৃতীয় নয়ন। তাতে আমি জান্নাতের ছোট্ট একটা অংশ দেখে পাগলপারা হয়েছি। কোন সুন্দরই যেন এর তুল্য নয়।বিষয়টি আমার স্ত্রী বিশ্বাস করেছেন। কারণ তিনি জানেন তার স্বামী মিথ্যা বলেন না। মহানবির (সা.) স্ত্রী খাদিজার (রা.) ক্ষেত্রে সে ঘটনাই ঘটেছে। তিনি জানতেন তার স্বামী মিথ্যা বলেন না। সেজন্য তিনি হয়েছেন তাঁর স্বামীর নবুয়তের প্রথম মুমিনা। এটা একটা লজিক। একটা লোক যখন সব কথাই সত্য বলেন, তখন তিনি একটা কথা কেন মিথ্যা বলবেন? লজিকের পথ ধরে ধরে অবশেষে মহানবির (সা.) উম্মত সংখ্যা বেড়ে গিয়ে এখন সেটা বিশ্বে দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

ক্রুশ বিঁদ্ধ করে নিজের মৃত্যু দেখেও যীশু স্বপক্ষ ত্যাগ করেননি। সেজন্য বিশ্বের সর্ববৃহৎ জনগুষ্ঠির গলায় এবং কবরে ক্রুশ চিহ্ন। বিশ্বের বিরাট বিজ্ঞানী স্টিফেন হকিং এর কবরেও ক্রুশ চিহ্ন। এরা কোরআনের প্রতি আরো বেশী মনোযোগী হলে এরাও হয়ত মহানবির (সা.) উম্মত হয়ে যেত। কোরআনের প্রতি যতটা মনোযোগী হলে কেউ হেদায়াত পায় ততটা মনোযোগের অভাবেই অন্য লোকেরা হেদায়াত পাচ্ছে না। হেদায়াত আল্লাহর বন্টন তিনি এটা দিলেই কেউ এটা পায়, তিনি এটা না দিলে কেউ এটা পায় না। তাদের জন্য আফসোস!

# প্রয়াত ব্লগার নূর মোহাম্মদ নূরুকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন- আমিন। আর ব্লগার জানাব ড.এম এ আলীর জন্য অগ্রিম জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম কামনা করছি- আমিন।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:০৫
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

×