somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খালেদা জিয়ার ‘স্বেচ্ছায় কারাবরণ’

১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘স্বেচ্ছায় কারাবরণ’ খালেদা জিয়ার নতুন কর্মসূচি। আন্দোলনে নতুন মাত্রা দিতে ১৮ দলীয় জোটনেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া যে কোন সময় এ ঘোষণা দেবেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্রমতে, চলমান ৮৪ ঘণ্টার টানা হরতালের পরপরই নতুন কর্মসূচি হিসেবে এই স্বেচ্ছায় কারাবরণের ঘোষণার বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

সুত্র বলছে, বেগম খালেদা জিয়াসহ বিএনপি এবং ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা জেলা পর্যায়ের কারাফটকে উপস্থিত হয়ে লিখিত আবেদনের মাধ্যমে সংশ্লিষ্ট কারা প্রধানের কাছে তাদেরকে কারাগারে আটক রাখার অনুরোধ জানাবেন।

যদিও দেশের প্রচলিত আইনে আদালতের নির্দেশনা ছাড়া কাউকে কারাগারে আটক করা বা আটক রাখতে পারে না কারা কতৃপক্ষ। তবু তারা এই আবেদন নিয়ে কারাফটকে যাবেন। স্বেচ্ছায় কারাবরণের আবেদন জানাবেন।

সূত্র জানায়, বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদ, ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া ও এম কে আনোয়ার এবং দেশের শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী নেতা আব্দুল আওয়াল মিন্টু ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে গ্রেফতার এবং সারাদেশের হাজার হাজার নেতাকর্মী বন্দী করা, হাসিনার পাতানো নির্বাচন তৎপরতা বন্ধ করা, সকল রাজবন্দীদের মুক্তি এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে আন্দোলনের মূল দাবী নির্বাচনকালিন নির্দলীয় সরকার গঠনের দাবীতে নেতারা স্বেচ্ছায় করাবরণ করতে যাচ্ছেন।

বিএনপি’র স্থায়ী কমিটির এক সদস্য বলেন, একটি স্বাধীন দেশে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে ১৮ দলের নেতারা যেভাবে পালিয়ে বেড়াচ্ছেন তার চেয়ে স্বেচ্ছায় কারাবরণ অনেক ভাল।

তাদের ভাষায়, দেশের ১৬ কোটি মানুষ অজানা শঙ্কায় সম্পূর্ণ নিরাপত্তাহীন সময় অতিবাহিত করছে। বিরোধীদলের কোন নেতাকর্মী, নারী পূরুষ, ছাত্র যুবক, শ্রমিক, দিনমজুর কেউই আজ ঘরে থাকতে পারছেন না। পালিয়ে বেড়াতে হচ্ছে দেশের বুদ্ধিজীবিদেরও। সরকার আসলেই দেশটাকেই কারাগার বানাতে চেষ্টা করছে। এজন্যে নেতা-কর্মীরা স্বেচ্ছায় কারাবরণ করতে চায়।

সুত্রের দাবি, বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অনেকটা গৃহবন্দি করে রাখা হয়েছে। তার বাসায় নেতা-কর্মীরা প্রবেশ করতে পারছেন না। তার বাসার পানির সরবরাহ মাঝে মধ্যে বন্ধ করে দেয়া হচ্ছে।

এছাড়া রয়েছে সরকার দলীয় নেতাদের হুমকী ধামকী। তারা বলছেন, আন্দোলন বন্ধ না করলে বেগম জিয়াসহ সকল রাজনৈতিক নেতাকেই গ্রেফতার করা হবে। তাদেরকে জেলে রেখে করা হবে একদলীয় নির্বাচন। এই পরিস্থিতি তাঁদেরকে স্বেচ্ছায় কারাবরণে যেতে বাধ্য করা হচ্ছে বলে মন্তব্য করেন নেতারা।
তথ্যসূত্রঃ-View this link
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×