somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৫৫৬ সাল ও ২০১৩ সালের মধ্যে পাথর্ক্য?

১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


(১) ১৫৫৬ সাল ।

ব্রহ্মপুত্র ও শীতলক্ষ্যা নদীর সঙ্গমস্থলে মুখোমুখি হয়েছেন বাংলার বারো ভূঁইয়াদের অন্যতম দুঃসাহসী ঈসা খাঁ এবং মোঘল সম্রাটের সেনাপতি রাজা মানসিংহ ।

যুদ্ধক্ষেত্রের দু’ প্রান্তে ভয়ংকর রণসাজে প্রস্তুত উভয়পক্ষের দুঃসাহসী যোদ্ধারা । প্রতিপক্ষের রক্তের নেশায় অস্থির হয়ে আছে তারা । সূর্য্যের আলো লেগে ঝিকিয়ে উঠছে তাদের তরবারীর ধারালো ফলা আর চকচকে শিরস্ত্রান । মাটিতে অস্থিরভাবে পা ঠুকছে অশ্বারোহী বাহিনীর তেজী ঘোড়াগুলো থেকে থেকে । যুদ্ধ শুরু হতে ক্ষনকাল মাত্র বাকি ।

সহসা বাংলার অপরাজেয় সেনাপতি, বারো ভুঁইয়াদের অন্যতম নেতা শূন্যে হাত তুলে নিরস্ত করলেন উভয়পক্ষের সৈন্যদেরকে।

বিস্মিত প্রতিপক্ষ মুঘল সেনাপতি রাজা মানসিংহকে তিনি আহ্বান জানালেন তার সাথে একক লড়াইয়ে অবতীর্ন হওয়ার জন্য । জানালেন, উভয়পক্ষের যোদ্ধারা বহুদিনের রণক্লান্ত । তাছাড়া জয়-পরাজয়ই যখন যুদ্ধের একমাত্র কাংখিত বস্তু, তাই বহু সৈনিকের প্রাণবিয়োগের মাধ্যমে রক্তাক্ত কোন উপসংহারে পৌঁছানোর চাইতে দুই সেনাপতির দ্বন্দ্বযুদ্ধই স্থির করে দিক যুদ্ধের ভাগ্য । এ ক্ষেত্রে প্রানবিয়োগ হবে মাত্র একজনের । বেঁচে যাবে নিরপরাধ বহু মানুষ ।

(২) ২০১৩ সাল ।
৫৬ হাজার বর্গমাইলের সোনার বাংলায় দু’টি বড় দল ক্ষমতার অনিবার্য্য দ্বন্দে ভয়ংকরভাবে মুখোমুখি হয়েছে পরস্পরের । কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিতে তারা প্রস্তুত নয় । ভেতরে তাদের ধিকিধিকি জিঘাংসা । যে কোন মুহুর্তে তারা একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়ে প্রতিপক্ষকে ধ্বংশ করে দিতে মুখিয়ে আছে । দুই পক্ষের সেনাপতিই নারী । পোড় খাওয়া যোদ্ধা তারা । দুঃসাহসী ও বেপরোয়া ।

তাদের একজন কি শূন্যে হাত তুলবেন আজ যুদ্ধোন্মত্ত উভয় পক্ষকে নিরস্ত করার জন্য । তারপর কি আহ্বান জানাবেন প্রতিপক্ষ সেনাপতিকে মল্লযুদ্ধের জন্য ?

তাহলে যে বেঁচে যেত বহু সাধারন সৈনিকসহ নিরপরাধ মানুষ ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×