somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিবাহিত প্রবাসীরা সাবধান!

১৬ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রেমিকের হাত ধরে পালালেন প্রবাসীর সদ্য বিবাহিত স্ত্রী।
নবীগঞ্জ শহর থেকে গতকাল রবিবার সকালে এক ডুবাই প্রবাসীর সদ্য বিবাহিত স্ত্রী ফারজানা বেগম (২১) নামের গৃহবধু অজ্ঞাত নামা এক প্রেমিকের হাতধরে অজানার উদ্দশ্যে পাড়ি দিয়েছে। ঘটনাটি নবীগঞ্জ শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ফারজানা বেগম বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের চান্দপুর গ্রামের দুবাই প্রবাসী সিরাজুল ইসলামের স্ত্রী এবং নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে। এ ব্যাপারে ফারজানার শাশুড়ী সাহিদা বেগম থানায় অভিযোগ দাখিল করেছেন। সুত্রে জানাযায়, বানিয়াচং থানার চান্দপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে দুবাই প্রবাসী সিরাজুল ইসলাম বিগত ২৪ অক্টোবর ২০১৪ইং তারিখে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের সাহাব উদ্দিনের ষোড়শী কন্যা ফারজানা বেগমকে বিয়ে করেন। বিয়ের আড়াই মাসের মধ্যেই সিরাজুল ইসলাম দুবাই চলে যায় সম্প্রতি স্বামী প্রবাসের যাওয়ার পরই তার শাশুড়ি সাহিদা বেগম বিভিন্ন লোকমুখে জানতে পারেন পুত্রবধুর পরকীয়া প্রেমের কাহিনী। অজ্ঞাত একটি ছেলের সাথে আপত্তিকর ছবিসহ প্রেমের সম্পর্ক রয়েছে। তাৎক্ষনিক বিষয়টি মেয়ের পিত্রালয়ে জানালে গ্রাম্য মাতব্বরদের নিয়ে বিষয়টি সুরাহা হয়। এবং ভবিষ্যতে ফারজানা এমন আচরন করবে না বলেও জানায়। এদিকে গতকাল রবিবার সকালে ফারজানা বেগম তার শাশুড়িকে জানায়, তার শরীরে এলার্জি (চর্ম) রোগ দেখা দিয়েছে, ডাক্তার দেখাতে হবে। সহজ সরল শাশুড়ি প্রবাসী ছেলের স্ত্রী হওয়ার সুবাধে ফারজানাকে নিয়ে ওইদিনই নবীগঞ্জে ডাক্তারে নিয়ে আসেন। শহরের মধ্য বাজার এলাকায় অবস্থিত চাদসী ডাক্তারের চেম্বারে সিরিয়েল’র জন্য অপেক্ষা কালে একটি সিএনজি গাড়ী যোগে ওই ফামের্সীতে অজ্ঞাত নামা একটি ছেলে ও একটি মেয়ে প্রবেশ করে। মেয়েটি ফারজানার ক্লাস মেইট পরিচয় দিয়ে আলোচনা করতে করতে সামনের দিকে এগিয়ে দ্রুত ওই ছেলে-মেয়েসহ সিএনজি যোগে ফারজানা চম্পট দেয়। গ্রামের শাশুড়ি চিৎকার দিলেও কেউ তাদের আটকাতে পারেনি। বিষয়টি ফারজানার পরিবারকে জানানো হয়েছে বলে সাহিদা বেগম দাবী করেছেন। পরে রাতে নবীগঞ্জ থানায় একটি আবেদন করেছেন বলে সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে। প্রেমিকের সাথে যাওয়ার সময় ফারজানার কাছে তার স্বামীর দেয়া স্বর্ণালংকার ছিল। এ ঘটনায় শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×