শ্রীমঙ্গলে পাহাড় ধসে একই পরিবারের ৫ জন নিহত!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
কী নির্মম সম্মিলিত মৃত্যু!
পারিবারিক, পারস্পরিক
অনুশোচনাকে ডিঙিয়ে ...
পারস্পরিক হাহাকার ...
আর দুঃসহ বেদনাকে
পেছনে ফেলে চায়ের দেশের
এই পরিবারের অভাবী মানুষগুলো
বড় সহজেই আজ ঠাঁই পেল
মিডিয়ার ক্যানভাসে...
তাদের জন্য আর কে কাঁদবে - সময়?
দৈনিক আমার দেশ এর শ্রীমঙ্গল প্রতিনিধি
আতাউর রহমান কাজল লিখেছেন:
শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাই চা বাগানের দত্ত বস্তিতে পাহাড় ধসে মাটি চাপায় একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে উপজেলার জেরিন চা বাগানের চল্লিশ পাড়া বস্তিতে টিলা ধসে মারা গেছে ৯ বছরের এক শিশু। সোমবার ভোররাতে পাহাড় ধসে এদের মৃত্যু হয়। তারা হলেন- ১। সুফিয়া বেগম(৪২), ২। তার মেয়ে পারভীন (২৪), ৩। ছেলে সুমন (১৪), ৪। ছেলে সুজন (১২), ৫। পারভীনের স্বামী শামীম হোসেন(৩০) ও জেরিন চা বাগানের ৬। ঝর্ণা বুনার্জী(৯)।
শ্রীমঙ্গল থানার এএসআই কামরুল ইসলাম ও এলাকাবাসী জানান, রাত সাড়ে তিনটার দিকে বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ছড়ার পানির তোড়ে পাহাড়ের মাটি ধসে সুফিয়া বেগমের ঘরটি প্রায় ৩/৪ ফুট মাটির নিচে চাপা পড়ে। এতে ঘরের মধ্যে থাকা ৫জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। কয়েক বছর আগে সুফিয়া বেগমের স্বামী মারা গেলে তিনি মোহাজিরাবাদ গ্রাম ছেড়ে লাখাই চা বাগানের দত্ত বস্তিতে এসে বসবাস শুরু করেন। বস্তিতে তার ঘরের তিনদিকে পাহাড় ও একদিকে পাহাড়ী ছড়া ছিল। দুর্ঘটনার সংবাদ পেয়ে ওই এলাকার ইউপি মেম্বার সিতারাম হাজরা ও নিহত সুফিয়া বেগমের ভাই আবুল হাসেম এলাকাবাসীর সহায়তায় ৩/৪ ঘন্টা চেষ্টার পর মাটির নীচ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে। এএসআই কামরুল ইসলাম জানান, সুফিয়ার ভাই আবুল হাসেমের আবেদনের প্রেক্ষিতে সুরতহাল রির্পোট তৈরি করে ময়না তদন্ত ছাড়াই লাশগুলো দাফনের জন্য তার কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে রোববার রাত থেকে টানা বর্ষণে উপজেলার জেরিন চা বাগানের চল্লিশপাড়া বস্তিতে টিলাধসে ঝর্ণা বুনার্জী (৯) নামের এক শিশুর মৃত্যু ঘটে। ঝর্ণা ওই বাগানের চল্লিশপাড়া বস্তির ঝন্টু বুনার্জীর মেয়ে।
পাহাড় ধসে ৬ জনের মৃত্যুর খবর পেয়ে গতকাল মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মৃনাল সেন জানান, জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবারের মাঝে ৭ হাজার টাকা অনুদান প্রদান করেছেন।
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।