শেষপর্যন্ত লুবনার ভাগ্যে কী অপেক্ষা করছে!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সংবাদটি চমকে উঠার মত!
লুবনা ৪০ হাজার ঘা খেতেও প্রস্তুত - অভিযোগ প্যান্ট পরার। খবরটি পড়ে বন্ধুদের সাথে আবেগ-ভাগাভাগিতে ইচ্ছে হচ্ছে। একেই কী তাহলে বলে মানবিকতা! মনুষ্যত্ববোধ! মানবিক অধিকার! এ খররটি দৈনিক সমকাল (০৪ আগষ্ট) এর কাছ থেকে ধার করা।
সেখানে লেখা আছে -
সুদানে প্যান্ট পরার অপরাধে বিচারে একজন নারী সাংবাদিককে ৪০ দোররা মারা হতে পারে। সাংবাদিক লুবনা আহমেদ আল হোসাইন তার বিচারের প্রাক্কালে দৃঢ়ভাবে ঘোষণা করেন, দেশের বর্বরোচিত আইনগুলোর পরিবর্তনের জন্য তিনি ৪০ হাজার দোররা খেতেও প্রস্তুত। খবর এএফপি ও জিনিউজ অনলাইনের।
আজ লুবনার বিচার হতে পারে। সুদানি আইনের ১৫২ ধারার অধীনে তার বিচার হবে। আইনের এই ধারায় বলা হয়েছে, যে বা যারা নৈতিকতা লঙ্ঘন এবং অশোভন পোশাক পরিধান করে তারা অবশ্যই অন্যায় করেছে। তাই তাদের ৪০ দোররা মারার বিধান রয়েছে।
৩৩ বছর বয়সী লুবনা হোসাইন টেলিফোনে এএফপির সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, 'আমি যে কোনো ধরনের ঘটনার জন্য প্রস্তুত। আমি বিচারের রায় নিয়ে মোটেও ভীত নই।'
সুদানের জাতিসংঘ মিশনের গণমাধ্যম বিভাগে তিনি কাজ করেন। প্যান্ট পরার অভিযোগে গত ৩ জুলাই খার্তুমের এক রেস্টুরেন্ট থেকে লুবনা হোসাইন ও আরও ১২ মহিলাকে গ্রেফতার করে পুলিশ। এর দু'দিন পর শাস্তি হিসেবে গ্রেফতারকৃত ১০ জন মহিলাকে ১০টি করে দোররা মারা হয়। কিন্তু এ ধরনের নিষ্ঠুর বিচার নির্মূল করতে লুবনা আবেদন করেন। অন্য দু'জন মহিলার বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে।
লুবনা বলেন, 'বিচারে আমাকে যদি দোররা মারা বা অন্য কোনো ধরনের রায় দেওয়া হয়, আমি আপিল করব। প্রয়োজনে আমি সাংবিধানিক আদালতে গিয়ে বিষয়টি দেখতে চাই।' তিনি বলেন, 'সাংবিধানিক আদালত যদি বলে, এই আইন সাংবিধানিক, তবে আমি ৪০ নয়, ৪০ হাজার দোররা খেতেও প্রস্তুত।'
তিনি আরও বলেন, 'আমার প্রধান উদ্দেশ্য ১৫২ ধারার অবসান। এ ধারাটি সংবিধান ও শরিয়া উভয়েরই বিরোধী।'
তাহলে, আমরা পৃথিবীর শুভবুদ্ধিসম্পন্ন মানুষেরা ব্যাপারটি নিয়ে কী মন্তব্য করতে পারি?
২২টি মন্তব্য ১৬টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।