আমরা এই ধৃষ্ঠতার তীব্র নিন্দা জ্ঞাপন করছি।
রবীন্দ্রনাথের একটি 'স্বদেশ পর্যায়'- এর গান দিয়ে তাঁর এই সুমহান কর্তব্য ও দায়িত্ববোধের প্রতি আমাদের সম্মিলিত সমর্থনা ও শ্রদ্ধা।
আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি
তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী
ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফেরে
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে...
ডান হাতে তোর খড়গ জ্বলে বা হাত করে শঙ্কাহরণ
দুই নয়নের স্নেহের হাসি, ললাটনেত্র আগুণবরণ
ওগো মা, তোমার কী মুরতি আজি দেখি রে
তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি
তোমার আঁচল ঝলে আকাশ তলে রৌদ্রবসনী
ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে...
যখন অনাদরে চাইনি মুখে ভেবেছিলেম দুখিনী মা
আছে ভাঙ্গা ঘরে একলা পড়ে দুখের বুঝি নাই কো সীমা
কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি
আকাশে আজ ছড়িয়ে গেল ঐ চরণের দীপ্তিরাশি
ওগো মা, তোমার কী মুরতি আজি দেখি রে...
আজি দুখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী
তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয়হরনী
ওগো মা তোমায় দেখে দেখে আখি না ফেরে
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে...।
বি:দ্র: আলোকচিত্রটি দৈনিক প্রথম আলো থেকে সংগৃহীত।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


