ফেইসবুক বন্ধ একটি 'অপরিপক্ক' ও 'চাটুকারী' সিদ্ধান্ত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
প্রথমেই দৃঢ় কণ্ঠে প্রতিবাদ জানাচ্ছি- ফেইসবুক বন্ধের। ফেইসবুক বন্ধ করা একটি মহলের 'অপরিপক্ক' ও 'চাটুকারী' সিদ্ধান্ত! অবশ্যই স্বীকার করছি যে, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত আনা কিংবা কোনো সম্মানিত ব্যক্তির ব্যাঙ্গাত্বক চিত্র প্রকাশ করা মানবতাবিরোধী। আমরা সবাই ওই হীন কাজের সমালোচনা করছি। কিন্তু তাই বলে একজন বা দু'জন মানুষের জন্য ৯ লক্ষ মানুষের যোগাযোগের এই জনপ্রিয় সামাজিক মাধ্যমকে বন্ধ করে দেয়া একটি অপরিপক্ক ও চাটুকারী সিদ্ধান্ত।
আজ দৈনিক কালের কণ্ঠে 'বিশেষ মন্তব্য প্রতিবেদন' কলামে আবেদ খান একটি গঠনমূলক লেখা লিখেছেন - 'এসব করলে কি ডিজিটাল বাংলাদেশ হবে?' একটা জায়গায় তিনি লিখেছেন- "কথা হচ্ছিল লেখক, বিজ্ঞানী স্নেহভাজন জাফর ইকবালের সঙ্গে। তিনিও কথা বললেন এই একইভাবে। বললেন কারা করাচ্ছে এসব? কারা বারবার এ ধরনের অদ্ভুত অদ্ভুত সিদ্ধান্ত তড়িঘড়ি করে চাপিয়ে দিয়ে সরকারকে বিব্রত করছে? ফেইসবুক ব্যবহারকারীদের শতকরা ৮০ ভাগেরও বেশি তরুণ প্রজন্মের প্রতিনিধি। তাদের বিক্ষুব্ধ করানোর কাজটি ভেতর থেকে করছে কারা? ওরা তো জানে ফেইসবুক বন্ধ করে দিলেও বিকল্প পথ থেকেই যায়। বরং উচিত ছিল এ ধরনের অপকর্ম রোধ করার জন্য নতুন প্রজন্মের মেধা এবং প্রযুক্তিবিদ্যাকে ব্যবহার করা।..."
বস্তুতপক্ষেই তাই। সারা পৃথিবীর ইন্টারনেট ব্যবহারকারীরা আমাদের দেশের সংশ্লিষ্ট মহলের এমন অদ্ভুত আচরণের সমালোচনা করছে না তো?
৬টি মন্তব্য ৬টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।