আজ দৈনিক কালের কণ্ঠে আমার একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে- 'আমার রাগ উঠছে তাই মারছি' শিরোনামে। পৃষ্ঠা ১৯। প্রিয়দেশ পাতায়।
মাদ্রাসা-শিক্ষকের নিষ্ঠুরতার চিত্র:
পরশু রাত বৃহঃস্পতিবার থেকে এই সংবাদটির পেছনে ছুটেছি। শুক্রবারও আধাবেলা পর্যন্ত কাজ করেছি এই রিপোর্টটি নিয়ে। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় একজন শিক্ষক কত নিষ্ঠুর হতে পারেন তার নমুনা দেখে আমি হতবাক হয়েছিলাম! সাত বছরের ছোট্ট শিশুটির নাম মাহমুদুল হাসান হৃদয়। আমি ওই আহত ছেলেটির শরীরের দিকে তাকাতে পারছিলাম না। বারবার আমার নিজের সন্তানটির পরম মায়াভর মুখখানা ভেসে উঠছিল মনের মধ্যে। আমি হৃদয়কে তখন দেখছিলাম না...! দেখছিলাম আমার প্রিয় সন্তানটিকে।...
শ্রীমঙ্গলের অনেক সংবাদকর্মীই যারা এই ঘটনাটিকে জেনেছেন তারা এ প্রসঙ্গটিকে এড়িয়ে গেছেন। হয়তোবা তারা তাদের নিজ দায়িত্ব তাদের মত করেই পালন করেছে!... আমি আমার মত করে পালন করার চেষ্ঠা করেছি।...
যাদের আগ্রহ রয়েছে এই সংবাদটির প্রতি তাদের জন্য লিংক এবং ই-কালের কণ্ঠের সংবাদটি ব্লগের সংযুক্ত করে দিলাম।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


