somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কি কি হতে পারে আশরাফুলদের

০২ রা জুন, ২০১৩ রাত ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তথ্য উপাত্তের ভিড় জমেছে। নানা জায়গা থেকে নানা কথা শুনা হচ্ছে। কেউ বলছেন আশরাফুলের বিষয়টি প্রমাণিত হলে আজীবন নিষেধাজ্ঞা। কিন্তু সমস্যা বাঙলাদেশের আইনে এমন কোন ধারা নেই যা তাকে সেই নিষেধাজ্ঞার কবলে ফেলতে পারে। বিসিবি পারে একটা কমিশন গঠন করতে ।সেখানে অভিযোগ প্রমাণ হলে আশরাফুলকে আজীবন বা দশ বছরের নিষেধাজ্ঞার কবলে পড়তে হতে পারে। আর কি কি পারে? অন্যদের ব্যাপারে কি হবে?

১. বলির পাঁঠা কি না আশরাফুল তা জানা যাবে সামনেই। তবে ফিক্সিং কলঙ্ক মুছতে বিসিবি গত রাতে যে ট্র্যাইবুন্যাল তৈরী করেছে তারা কিছু সুপারিশের কাজ এগিয়ে রাখছে। যেগুলো আইন মন্ত্রণালয়ে যাবে এবং পরবর্তীতে আইন হিসেবে পরিগনিত হবে। সব মিলিয়ে জটিল এক বাস্তবতার সামনে দাঁড়িয়ে বাঙলাদেশের ক্রিকেট।

২. আশরাফুলের বিরুদ্ধে আনীত অভিযোগ যদি প্রমাণিত হয়, তবে ট্র্যাইবুন্যাল শুধু একজন সাবেক অধিনায়ক বা ক্রিকেটার হিসেবেই নয়। সুপারিশ করছে একজন নাগরিক হিসেবে তার অপরাধ নির্ণয়ের। বিসিবির একটা অংশ মনে করে .যাতে করে ফৌজদারী কার্যবিধি সিদ্ধান্ত নিতে আলাদা আইনেরও প্রয়োজন পড়বে না।
ক. আশরাফুলের বিরুদ্ধে অভিযোগ উঠবে ঘুষ গ্রহণের
খ. যা স্বাভাবিকভাবে দুর্নীতি দমন কমশিনের অংশ হয়ে যাবে
গ. তার আয়-ব্যয়ের হিসাব ও সম্পত্তির হিসাব নেয়ার একটা প্রক্রিয়া তখন শুরু করতে পারবে রাজস্ব বোর্ডও।


৩.সাবেক তিন ক্রিকেটারের বিরুদ্ধে আশরাফুলের কথিত অভিযোগের ভিত্তিতে সুজন,পাইলট বা রফিকের কি হতে পারে? একজন আইন বিশেষজ্ঞ যিনি বিসিবির সঙ্গে বেশ অনেকটা সময় টিভি রাইটস নিয়ে কাজ করেছেন তিনি বলছেন-` শুধু কথিত অভিযোগের ওপর কোন রায় আদালতের পক্ষে দেয়া সম্ভব নয়। যদি প্রমাণ সাপেক্ষে কোন ফোন কল, টেক্সট বা লেন-দেনের হিসেবে অভিযুক্তদের সংশ্লিষ্টদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়,তবে সে হিসেবে ব্যবস্থা নেয়া হবে।

৪. আকসু রিপোর্টের সম্ভাব্য অনেকগুলো থিম নিয়ে এখন গণমাধ্যম এগুচ্ছে। এর মধ্যে রেবের এক উচ্চপদস্থ এক কর্মকর্তা এক লাইভ শোতে বলেছেন তারা যখন আকসুর হয়ে আশরাফুল ও রুবেলের তদন্ত কাজে সহাজয়তা করেছেন, তখন আলাপচ্ছলে তাদের বলা কথাও রেকর্ড হিসেবে লিখেছে আকসু! আশরাফুলের ঘনিষ্ঠ এক সূত্রের দাবী, এ তথ্য আশরাফুলকে নির্দোষ প্রমাণে সহায়তা করতে পারে।

৫. সুজন,পাইলট প্রমাণের অভাবে অভিযোগ থেকে পরিত্রাণ পেলেও রফিক সহজে পার পাচ্ছেন না। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ম্যানেজার ও রফিকের সাবেক সতীর্থ সানোয়ার হোসেন ইতোমধ্যে জানিয়েছেন ম্যাচ গড়াপেটায় তার কোন সংশ্লিষ্টতা কখনোই ছিল না। যা রফিককে বেকায়দায় ফেলার জন্য এই ইস্যুর বাইেরও যথেষ্ঠ বলে মনে করছেন অনেকে।

তবে এটা তো ঠিক এতো প্রস্তুতি বিসিবি নিতে শুরু করায় যে কারোর পক্ষেই ভাবা সম্ভব, তাহলে সত্যিই কিছু ঘটেছে। যদিও সাধারণ ধারনায় বিসিবিও সমান অভিযুক্ত। কারণ বিপিএল তাদের সম্পত্তি। সেখানে একটা ক্রিকেটার ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত হয়ে গেলো, আর তারা তাকে শাস্তি দেয়ার প্রস্তুতি নিচ্ছে এটা কেমন কথা? বিপিএল বন্ধ করার ব্যাপারে কিন্তু বিসিবি এখনো রাজী নয়। আমিও ব্যক্তিগতভাবে একটা টি টোয়েন্টি টুর্নামেন্টের পক্ষেই। কিন্তু দূর্নীতিগ্রস্ত কোন টুর্নামেন্ট চাই না।

আরো কিছু নাম চলে আসবে এই ফিক্সিং ধারাবাহিকতায়। রুবেল,রবিন ছাড়াও ঢাকা গ্ল্যাডিয়েটর্সের মালিকের ব্যাপারে ব্যবস্থা নেবার কথা ভাবা হচ্ছে। ফ্রেঞ্চাইজি হিসেবে সেটা বিসিবি পারেও। কিন্তু একটা আশ্চর্য তথ্য।

আইপিএলে শ্রীশান্থদের ধরা পড়া এবঙ আইনের জালে তাড়াতাড়ি জড়িয়ে যাওয়ার পেছনে দায়ী আইপিএলের গঠনতন্ত্রের ১৩(ক) ধারা। যেখানে ম্যাচ ও স্পট ফিক্সিং নিয়ে কার কতটুকু ভূমিকায় কি কি হতে পারে সেটা নিয়ে বিশদ আছে। প্রথম আসরে বিপিএল তড়িঘড়ি করে হওয়ায় হয়তো সেটা তখনই সম্ভব হয়নি। কিন্তু দ্বিতীয় আসরেও যে গাইড লাইন বিসিবি বিপিএলের ফ্রেঞ্চাইজদের দিয়েছিল সেখানে ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিং নিয়ে কোন কথা নেই! এর দায়টা কার?
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×